মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির

হামের প্রকোপ: কেড়ে নিলো আরও ৬ শিশুর প্রাণ

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৯:০০ পূর্বাহ্ন
1786330837 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AA %E0%A6%95%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%86%E0%A6%B0%E0%A6%93 %E0%A7%AC %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3

শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪৪ জনের শরীরে হামের উপসর্গ বা সন্দেহজনক হাম ধরা পড়েছে। তবে স্বস্তির বিষয় হলো, এই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্তের সংখ্যা আগের দিনের (১০৭ জন) চেয়ে কমে ৪৫ জনে নেমে এসেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৬৬ জনে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৯৪ জন।

হাসপাতালের চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ হাজার ৯৫৫ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৮ হাজার ২৮৭ জন।

নথি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন করে কারো মৃত্যু না হলেও, গত ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন। তবে একই সময়ে হামের উপসর্গ বা সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৫ জনে। সব মিলিয়ে নিশ্চিত এবং সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে দেশে মোট প্রাণহানির সংখ্যা এখন ৭০৮।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By