মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন | Amar Bangla BANGLADESH বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

সীমু দা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%95%E0%A6%96%E0%A6%A8 %E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অভিজ্ঞতা অনেকেরই হয়। কিছুক্ষণ পর আবার নিজে থেকেই শব্দটি মনে পড়ে যায়। অনেকে মজা করে বলেন, ‘কথাটা পেটে আসছে, কিন্তু মুখে আসছে না।’ চিকিৎসাবিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় ‘টিপ-অফ-দ্য-টাং’।


মাঝেমধ্যে এমন হওয়া সাধারণ বিষয়। তবে এই সমস্যা যদি ঘন ঘন ঘটতে থাকে, ধীরে ধীরে বাড়ে কিংবা দৈনন্দিন কথাবার্তা ও কাজে প্রভাব ফেলতে শুরু করে, তখন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।


মঙ্গলবার (১১ আগস্ট) সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


কেন এমন হয়?


হঠাৎ পরিচিত কোনো নাম বা শব্দ মনে না পড়া মানেই সেই তথ্য মস্তিষ্ক থেকে মুছে গেছে—এমন নয়। বরং অনেক সময় স্মৃতিতে থাকা তথ্যটি খুঁজে বের করে ভাষার মাধ্যমে প্রকাশ করার প্রক্রিয়ায় সাময়িক সমস্যা তৈরি হয়।


মস্তিষ্কের স্মৃতি তৈরি ও সংরক্ষণে হিপ্পোক্যাম্পাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া ভাষা ও স্মৃতির সঙ্গে যুক্ত বিভিন্ন অংশ একসঙ্গে কাজ করে কোনো তথ্যকে শব্দে প্রকাশ করতে সাহায্য করে। এই প্রক্রিয়ার কোনো একটি ধাপে সাময়িক বিঘ্ন ঘটলে পরিচিত কোনো নাম বা শব্দ জানা থাকা সত্ত্বেও সেটি মুখে আনতে সমস্যা হতে পারে।


এ সময় ওই ব্যক্তি হয়তো শব্দটির সঙ্গে সম্পর্কিত মানুষ, জায়গা বা ঘটনার কথা মনে করতে পারেন, কিন্তু নির্দিষ্ট শব্দটি মনে করতে পারেন না। কিছুক্ষণ পর আবার সেটি স্বাভাবিকভাবেই মনে পড়ে যেতে পারে।


কখন চিন্তার কারণ?


কথা বলার সময় মাঝেমধ্যে কোনো পরিচিত শব্দ মনে না পড়া নিয়ে সাধারণত আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। পর্যাপ্ত ঘুমের অভাব, মানসিক চাপ, উদ্বেগ, ক্লান্তি কিংবা একসঙ্গে অনেক বিষয়ে মনোযোগ দেওয়ার কারণেও সাময়িকভাবে এমন হতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের ঘটনা কিছুটা বাড়তেও পারে।


তবে সমস্যাটি যদি নিয়মিত হতে থাকে এবং আগের তুলনায় বাড়তে থাকে, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে পরিচিত মানুষ, জায়গা, ঠিকানা বা দৈনন্দিন কাজের বিষয় বারবার ভুলে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


সব ভুলে যাওয়াই স্মৃতিনাশ নয়


মাঝেমধ্যে কোনো নাম বা শব্দ মনে না পড়লেই ডিমেনশিয়া হয়েছে—এমন ধারণা ঠিক নয়। ঘুমের ঘাটতি, অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ, ক্লান্তি কিংবা মনোযোগের অভাবেও স্মৃতি থেকে তথ্য খুঁজে পেতে সাময়িক সমস্যা হতে পারে।


তবে ভুলে যাওয়ার প্রবণতা ক্রমেই বাড়তে থাকলে বিষয়টি অবহেলা করা ঠিক নয়। ভিটামিন বি-১২-এর ঘাটতি, থাইরয়েডের সমস্যা, অবসাদ, উদ্বেগ, শ্রবণশক্তির সমস্যা, অনিয়ন্ত্রিত ডায়াবিটিসসহ বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গেও স্মৃতির পরিবর্তন সম্পর্কিত হতে পারে।


কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?


শুধু কোনো একটি শব্দ মনে না পড়ার পাশাপাশি যদি পরিচিত মানুষকে চিনতে সমস্যা হয়, একই কথা বারবার বলতে হয়, সাম্প্রতিক ঘটনা মনে রাখতে অসুবিধা হয়, পরিচিত জায়গায় পথ হারিয়ে ফেলেন কিংবা দৈনন্দিন কাজ করতে সমস্যা শুরু হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


এ ধরনের পরিবর্তন কখনো কখনো ডিমেনশিয়া বা অন্যান্য স্নায়বিক সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে। আবার মাথায় গুরুতর আঘাত, কিছু ওষুধের প্রভাব, দীর্ঘদিনের অতিরিক্ত মদ্যপান কিংবা নির্দিষ্ট পুষ্টির ঘাটতির কারণেও স্মৃতিতে সমস্যা দেখা দিতে পারে। তাই কারণ নিশ্চিত না হয়ে নিজে থেকে কোনো রোগের সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।


স্মৃতি ভালো রাখতে যা করবেন


মস্তিষ্ক ও স্মৃতির সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা, সুষম খাবার এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। পাশাপাশি একসঙ্গে অনেক কাজ করার পরিবর্তে একটি কাজে মনোযোগ দেওয়া এবং অতিরিক্ত কাজের চাপ কমানোও উপকারী হতে পারে।


সব মিলিয়ে, মাঝে মধ্যে পরিচিত কোনো নাম বা শব্দ মনে না পড়া স্বাভাবিক। কিন্তু বিষয়টি যদি ঘন ঘন ঘটে, ক্রমেই বাড়তে থাকে বা দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তাহলে সেটিকে সাধারণ ভুলে যাওয়া ভেবে এড়িয়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By