মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন | Amar Bangla BANGLADESH বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

সেউতা থেকে ৫০০ শিশুকে সরাবে স্পেন

সীমু দা
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%87%E0%A6%89%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A7%AB%E0%A7%A6%E0%A7%A6 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8

স্পেনের উত্তর আফ্রিকার ছিটমহল সেউতায় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা প্রায় ৫০০ শিশুকে দেশটির মূল ভূখণ্ডে নেওয়ার পরিকল্পনা করছে মাদ্রিদ। স্পেনের অভিবাসনমন্ত্রী এলমা সাইজ সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

প্রাথমিকভাবে ৫০০ শিশুকে স্থানান্তরের কথা বলা হলেও পরবর্তী সময়ে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম।

জুলাইয়ের শেষ সপ্তাহে মরক্কো থেকে ৭০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী আকস্মিকভাবে স্পেনের ছিটমহল সেউতায় প্রবেশ করেন। গুজবের জেরে অনেকেই সাগর পেরিয়ে ও সীমান্তের বেড়া ডিঙিয়ে সেখানে প্রবেশের চেষ্টা করেন। এ সময় শতাধিক মানুষের মৃত্যু হয়। আকস্মিক এই ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় সেউতা প্রশাসনকে।

পরে বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী মরক্কোয় ফিরে গেলেও স্পেনের মূল ভূখণ্ডে যাওয়ার আশায় কয়েক হাজার মানুষ এখনো সেউতায় অবস্থান করছেন। সেউতা কর্তৃপক্ষের ধারণা, প্রায় ১০ হাজার অভিবাসী সেখানে রয়ে গেছেন, যাদের মধ্যে প্রায় দুই হাজার অপ্রাপ্তবয়স্ক। তবে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, সেউতায় থাকা অভিবাসীর সংখ্যা প্রায় পাঁচ হাজার।

আশ্রয়ের সংকট, খাবারের স্বল্পতা ও নানা অনিশ্চয়তার মধ্যে এসব অভিবাসী মানবেতর জীবনযাপন করছেন বলে জানা গেছে। সেউতায় অবস্থানরত কয়েকজন নারী যৌন হয়রানির শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

অভিবাসীদের জন্য আশ্রয় ও খাবারের ব্যবস্থা করতে সেউতা কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বিভিন্ন মানবিক সহায়তা সংস্থা।

স্পেনের অভিবাসনমন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিশুদের মূল ভূখণ্ডে স্থানান্তরের জন্য সেউতা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে কেন্দ্রীয় সরকার। সেখানে নেওয়ার পর শিশুদের দায়িত্ব স্পেনের শিশু সুরক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে থাকবে।

স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, সরকারের পরিকল্পনায় এসব শিশুকে সংহতির ভিত্তিতে দেশটির বিভিন্ন অঞ্চলে গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তাদের পালক পরিবারের কাছেও রাখা হতে পারে।

আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By