সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন | Amar Bangla BANGLADESH বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

লারাক হামলার জবাবে জর্ডানে ইরানের হামলা

সীমু দা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE

হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপ লারাকে মার্কিন বাহিনীর হামলার জবাবে জর্ডানে যুক্তরাষ্ট্রের দুটি বিমান ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সোমবার ভোরে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।


বিবৃতিতে আইআরজিসি জানায়, লারাক দ্বীপে মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে রোববার মধ্যরাতে জর্ডানে অবস্থিত মার্কিন বাহিনীর ‘কিং হুসেইন’ ও ‘আজরাক’ বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।


আইআরজিসির দাবি, হামলায় দুটি ঘাঁটির প্রযুক্তিগত ও রক্ষণাবেক্ষণ-সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে ইরানের ভূখণ্ডে কোনো হামলা হলে তার জবাব আরও কঠোর হবে।


এর আগে রোববার রাতে হরমুজ প্রণালির লারাক দ্বীপে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান বাহিনীর ওই অভিযানে দুটি লঞ্চার ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। তাদের দাবি, লঞ্চার দুটি হরমুজ প্রণালিতে জলমাইন স্থাপনে ব্যবহার করা হতো।


এর কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালিতে আইআরজিসির পেতে রাখা সব জলমাইন যুক্তরাষ্ট্র অপসারণ করেছে।


লারাক দ্বীপে মার্কিন হামলার পর ইরানের পার্লামেন্ট সদস্য ইব্রাহিম আজিজি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, কোনো হামলাই ছাড় দেওয়া হবে না এবং প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। তিনি দাবি করেন, ইরানের পাল্টা হামলা আসছে এবং তা হবে কঠোর ও বিধ্বংসী।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By