বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সুখবর পেলেন মিশরের কোচ হোসাম হাসান

সীমু দা
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:২০ অপরাহ্ন

বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার কৃতিত্বে জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসানের সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নিয়েছে মিশর ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনার বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও তার প্রতি আস্থা রেখেছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

মিশর ফুটবল ফেডারেশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, পরিচালনা পর্ষদ জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসান এবং দলের পরিচালক ইব্রাহিম হাসানের চুক্তি নবায়নের অনুমোদন দিয়েছে।

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলো পর্যন্ত পৌঁছে ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান সম্পন্ন করেছে মিশর। এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালের বিশ্বকাপে অংশ নিলেও কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি দলটি।

বিশ্বকাপ অভিযান শেষে বৃহস্পতিবার (৭ জুলাই) কায়রোতে ফিরবে মিশর দল। নতুন চুক্তির মেয়াদ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিশর ফুটবল ফেডারেশন। ফেডারেশনের সভাপতি হানি আবু রিদার দাবি, ফরাসি রেফারি ও তার সহকারীরা ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ভুল সিদ্ধান্ত দিয়েছেন।

ম্যাচে মিশর ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে পরাজিত হয়। মিশর শিবিরের অভিযোগ, তাদের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে এবং আর্জেন্টিনার জয়সূচক তৃতীয় গোলের আগে সম্ভাব্য একটি পেনাল্টি না দিয়ে বড় ধরনের ভুল করেছেন ম্যাচ কর্মকর্তারা।

ফেডারেশনের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে মিশরীয় ফুটবলের অর্জনের ধারাবাহিকতা ধরে রাখা এবং জাতীয় দলের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই হোসাম হাসান ও ইব্রাহিম হাসানের সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে ফেরার পর পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় চুক্তি নবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By