বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সাটুরিয়ায় নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড

সীমু দা
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A8%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%AC %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1

মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাকে মারধর, বসতঘর ভাঙচুর ও জনশান্তি বিনষ্ট করার অপরাধে মো. সোহেল রানা (৩০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ড দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।


দণ্ডপ্রাপ্ত সোহেল রানা জগন্নাথপুর গ্রামের মৃত শমসের আলীর নাতি।


স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোহেল রানা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনের পর তিনি প্রায়ই পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে অসদাচরণ করতেন এবং বিভিন্নভাবে হয়রানি করতেন।


বুধবার নেশার টাকা চেয়ে নিজের মাকে মারধর করেন সোহেল রানা। একপর্যায়ে তিনি বসতঘরে ভাঙচুর চালিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন। খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন।


পরে সাক্ষ্য-প্রমাণ এবং নিজের অপরাধ স্বীকারের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন।


সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিস্তার ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।


দণ্ডপ্রাপ্ত সোহেল রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By