শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ
একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি এবার স্বর্ণের দামে বড় পতন ভারতে বজ্রপাত ও ভারি বর্ষণে মৃত্যু বেড়ে ১১১ সন্ধান মিলল ‘রহস্যজনকভাবে’ নিখোঁজ সেই ৪ স্কুলছাত্রীর টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু ২১ ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আমিরাতের পরিচয় গুপ্ত রেখে দেড় মাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থান তরুণীর মোটরসাইকেলে কড়াকড়ি, নিয়ন্ত্রণহীন অটোরিকশা নিয়ে নীরবতা কেন? ইরানে গোপন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা জিতল বার্সেলোনা ২০২৬ বিশ্বকাপে হট ফেবারিট কারা, জানালেন মেসি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম ও জনবলের চাকরি বহাল রাখার দাবি নাটোরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩ নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জে শ্রমিক কল্যাণ তহবিল সংগ্রহে বাধা, সংবাদ সম্মেলন

সীমু দা
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A3 %E0%A6%A4%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%A8

সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের অনুকূলে শ্রমিক কল্যাণ তহবিল সংগ্রহে বাধা প্রদানের অভিযোগ উঠেছে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

শুক্রবার দুপুরে শাহজাদপুর উপজেলার করতোয়া সেতুর পূর্বপাড়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফরহাদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিবরিয়া খান সজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শ্রমিক নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম দপ্তরে রেজিস্ট্রিকৃত সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা মিশুক ও ট্যাক্সিকার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- রাজঃ ৩০০১) এর নেতৃবৃন্দ স্থানীয় সিএনজি শ্রমিকদের কল্যাণের স্বার্থে সরকারের যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে অনুমোদন নিয়ে দৈনিক ১০ টাকা শ্রমিক কল্যাণ তহবিল আদায় শুরু করেন। কিন্তু, সরকারি সেই বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় প্রশাসনকে ভুল বুঝিয়ে শ্রমিক নেতৃবৃন্দকে হয়রানিসহ দৈনিক শ্রমিক কল্যাণ তহবিল আদায় বন্ধ করে দেন উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন হাবিবুল্লাহ নগর ইউপি নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী মনির গং।

এ সময় শ্রমিক নেতৃবৃন্দ আক্ষেপ প্রকাশ করে আরও বলেন, সরকারি অনুমোদন না নিয়েই হাজী মনির গং অবৈধভাবে দৈনিক ২০/৩০ টাকা চাঁদা আদায় করছেন। সেই তারাই আবার সিএনজি শ্রমিকদের বৈধ ১০ টাকা শ্রমিক কল্যাণ তহবিল সংগ্রহে বাধা দিচ্ছেন। শ্রমিক নেতৃবৃন্দ এই অবৈধ অযাচিত হস্তক্ষেপ রোধে স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত এমপিসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকেরা ছাড়াও শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এই অভিযোগের প্রেক্ষিতে হাবিবুল্লাহ নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মনির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ওখানকার কিছু না। তাই চাঁদা ওঠানোর প্রশ্নই ওঠে না।’



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By