মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সাতক্ষীরার শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলো দ্বিতীয় স্ত্রী 

সীমু দা
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৯:২০ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%97%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%98%E0%A7%81%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কলহকে ভয়াবহ সহিংসতায় রূপ দিয়েছে দ্বিতীয় স্ত্রী নাজমা খাতুন। গভীর রাতে ঘুমন্ত স্বামীর ওপর এ নৃশংসতা চালান বলে জানা গেছে।

নৃশংসতার শিকার গুরুতর আহত ইসমাইল গাজী (৪১) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার দিনগত (২০ এপ্রিল) রাত ২টার দিকে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। যা পুরো এলাকায় চাঞ্চল্য, চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে ইসমাইল গাজী তার দ্বিতীয় স্ত্রী নাজমা খাতুন (৩২)-এর সঙ্গে ঘুমিয়ে পড়েন। গভীর রাতের নির্জনতায়, স্বামী যখন সম্পূর্ণ অসহায় অবস্থায়, তখনই তার ওপর এ হামলা চালানো হয়। হঠাৎ চিৎকারে ঘুম ভাঙে আশপাশের মানুষের- রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। এর আগে নাজমা খাতুন তার প্রথম স্বামীরও পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করেছিলো ।

চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন।

অভিযুক্ত স্ত্রী নিজেই আহত স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে থাকা মানুষের সন্দেহ হলে তাকে সেখানেই আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

স্থানীয়রা জানান, ইসমাইল গাজীর একাধিক বিয়ে এবং প্রথম স্ত্রীকে ঘিরে সাম্প্রতিক বিরোধ থেকেই এই ঘটনা ঘটে। কয়েকদিন ধরে দাম্পত্য কলহ তীব্র আকার ধারণ করেছিল বলে জানা গেছে।

স্ত্রী নাজমা খাতুন বলেন, আমার সাথে মনোমালিন্য ছিল, তার প্রথম বৌ এর কথা শুনতো, বিভিন্ন সময়ে যৌতুক চাইতো।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, অভিযুক্ত খাদিজা খাতুনকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে -বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্নভাবে মন্তব্য করছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By