শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিভো মোবাইল বিষ্ফোরণ

সরিষাবাড়ীতে বিভিন্ন ঘটনায় মৃত্যু ২, বজ্রপাতে আহত ২

সীমু দা
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8 %E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81 %E0%A7%A8 %E0%A6%AC%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A8

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে এক শিশু এবং গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া বজ্রপাতে আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার উপজেলার পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার ভুরারবাড়ি গ্রামের মাংস ব্যবসায়ী আবুল হোসেন আকন্দের ছেলে সম্পদ (৯) মাদ্রাসা থেকে ছোট বোনের সঙ্গে বাড়ি ফিরছিল। স্থানীয় সরকার পাশা ওয়েলফেয়ার ট্রাস্ট সংলগ্ন একটি পুকুরে গোসল করার উদ্দেশ্যে সে ঝাঁপ দেয় এবং পানিতে তলিয়ে যায়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া, সোমবার বৃষ্টির সময় আলতা সিনেমা হল এলাকায় নারকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈম হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নাঈম পৌরসভার সাতপোয়া গ্রামের সুলতান মিয়ার পুত্র বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

অপরদিকে, মঙ্গলবার দুপুরে পৌরসভার বলারদিয়ার এলাকার তরু মিয়া (৪০) মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন। এছাড়া পৌর এলাকার সাতপোয়া দক্ষিণপাড়া এলাকার ইয়াসমিন আক্তার (১৮) এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় বজ্রপাতে আহত হন।

আহত দুজনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী বিষয়টি নিশ্চিত করেছেন।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By