প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে চলতি জুলাই মাসে ধাপে ধাপে ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুরে কারিগরি ও ব্যবস্থাপনা টিম পাঠিয়ে তিন দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করবে সংস্থাটি।
শনিবার ইসির কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসির উপসচিব জি এম সাহাতাব উদ্দিনের স্বাক্ষরিত ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুর এই তিন দেশের জন্য জারি করা অফিস আদেশগুলো থেকে জানা যায়, চলতি মাসে বাহরাইন, সিঙ্গাপুর ও ফ্রান্সে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করতে পৃথক কারিগরি ও ব্যবস্থাপনা দল পাঠাচ্ছে ইসি। ১৩ ও ১৫ জুলাই বাহরাইনে, ২০ ও ২২ জুলাই ফ্রান্সে এবং ২৭ ও ২৯ জুলাই সিঙ্গাপুরে এসব দল যাবে। কারিগরি দল সাত দিন করে অবস্থান করবে। এ-সংক্রান্ত সব ব্যয় বহন করবে নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিয়া প্রকল্প (পর্যায়-২)।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকাসহ ১৪টি দেশের ২৪টি স্টেশনে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলছে। নতুন করে ফ্রান্স, বাহরাইন ও সিঙ্গাপুর যুক্ত হলে এ কার্যক্রমের পরিধি আরও বাড়বে।
রোহান/সা.এ.
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);