মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

গ্রিনডট ও ওজি গ্রুপের চেয়ারম্যান জাহিদুল ইসলামের সাফল্য ও নতুন ভিশন

সীমু দা
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:১১ অপরাহ্ন
%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%A1%E0%A6%9F %E0%A6%93 %E0%A6%93%E0%A6%9C%E0%A6%BF %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9A%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%93 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8

পরিবেশ প্রকৌশল, আধুনিক পানি শোধন প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়ন খাতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবিএম জাহিদুল ইসলাম। দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিরাপদ পানি নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে কাজ করছেন তিনি। বর্তমানে তিনি দেশের অন্যতম ওয়াটার পিউরিফায়ার ও ইটিপি সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রিন ডট লিমিটেড (Green Dot Limited) এবং শিল্পগোষ্ঠী জি গ্রুপ (ZI Group)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।


শিক্ষা ও পেশাগত অভিজ্ঞতার সমন্বয়ে গড়ে উঠেছে তার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স’ বিষয়ে এমএসসি এবং মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি। পরিবেশবিজ্ঞান ও আধুনিক বিপণন কৌশলের এই সমন্বয় পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তি নিয়ে কাজ করার ক্ষেত্রে তাকে সহায়তা করেছে।


তার প্রতিষ্ঠিত গ্রিন ডট লিমিটেড বর্তমানে বাসাবাড়ি থেকে শুরু করে বড় শিল্প-কারখানায় আধুনিক পানি শোধন প্রযুক্তি ও কনসালটেন্সি সেবা দিয়ে আসছে। পানি শোধন ও পরিবেশ ব্যবস্থাপনা খাতে দেশীয় প্রযুক্তি ও সেবার পরিধি বাড়াতেও প্রতিষ্ঠানটি কাজ করছে।


বাংলাদেশের ওয়াটার পিউরিফায়ার ও ওয়াটার ফিল্টার বাজার একসময় অনেকটাই আমদানিনির্ভর ছিল। দেশীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জি গ্রুপের উদ্যোগে বাংলাদেশেই আধুনিক প্রযুক্তির ওয়াটার পিউরিফায়ার উৎপাদন করা হচ্ছে। এতে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।


দেশীয় উৎপাদনকে আরও এগিয়ে নিতে ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্যকে গুরুত্ব দিচ্ছেন এবিএম জাহিদুল ইসলাম। এরই অংশ হিসেবে নিরাপদ পানি সংরক্ষণের জন্য বাজারে আনা হয়েছে নিজস্ব ব্র্যান্ডের পানির ট্যাংক ‘ZI Water Tank’। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, বিজ্ঞানসম্মত প্রযুক্তিতে তৈরি এসব ট্যাংকে পানি স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।


পানি শোধন প্রযুক্তির পাশাপাশি অবকাঠামো উন্নয়ন ও প্রকৌশল খাতেও কাজ করছে তার উদ্যোগে পরিচালিত ‘ABM Infra Ltd.’ এবং ‘ABM Engineering Ltd.’। টেকসই অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক প্রকৌশল প্রযুক্তির ব্যবহার বাড়ানোই এসব উদ্যোগের অন্যতম লক্ষ্য।


এবিএম জাহিদুল ইসলাম মনে করেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে পরিবেশবান্ধব ও সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশীয় শিল্পকে আরও এগিয়ে নেওয়া এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলাকে তিনি তার অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন।


নিরাপদ পানি, দেশীয় উৎপাদন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই অবকাঠামো—এই চারটি ক্ষেত্রকে সামনে রেখে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে দেশের শিল্প ও অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন এবিএম জাহিদুল ইসলাম।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By