সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে কেউ ডলারে বিনিয়োগ করবে না: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু

সীমু দা
সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE %E0%A7%A8 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81

লালমনিরহাটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নে প্রস্তুতি গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আগামী ২৮ জুন (রোববার) জেলাজুড়ে শুরু হতে যাওয়া এই কর্মসূচির আওতায় ২ লাখ ১১ হাজার ৮৭৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক ওরিয়েন্টেশন সভায় এসব তথ্য নিশ্চিত করা হয়।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, আগামী ২৮ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ক্যাম্পেইন চলবে। জেলার মোট ১ হাজার ১২৫টি কেন্দ্রে ২ হাজার ২৫০ জন স্বেচ্ছাসেবক এই কার্যক্রমে নিয়োজিত থাকবেন।

ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ২২ হাজার ৮০০ শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৮৯ হাজার ৭৯ শিশুকে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

লালমনিরহাটের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিমের সভাপতিত্বে আয়োজিত ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

সভায় বক্তারা বলেন, শিশুদের পুষ্টি ঘাটতি মোকাবিলা, অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশের স্বার্থে নির্ধারিত সময়ে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান তারা।

এসময় অন্যান্যের মধ্যে লালমনিরহাট জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক মো. মোজাম্মেল হকসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By