রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে কেউ ডলারে বিনিয়োগ করবে না: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার

সীমু দা
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রেমঘটিত ঘটনায় এক স্কুলছাত্রীর বিষপানে আত্মহত্যার ঘটনায় ওই আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার প্রেমিক সুজনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সুজনকে আজ বৃহস্পতিবার (১৮ জুন) শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বুধবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার কিল্লাপাড়া নিজ বাড়ী থেকে অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করা হয়। নিহত মনতাজুর রহমান দীপা (১৬) উপজেলার পাইখাতলা গ্রামের দুলাল মিয়ার মেয়ে এবং পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কিল্লাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে সুজনের সঙ্গে দীপার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। সুজন পাইখাতলা উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত এবং তিনি বিবাহিত ও এক সন্তানের জনক।

সম্প্রতি তাদের প্রেমের বিষয়টি দীপার পরিবারের সদস্যরা জানতে পেরে তাকে শাসন করেন। মঙ্গলবার দুপুরে দীপা পরিবারের সদস্যদের অগোচরে কদমতলী বাজার থেকে কীটনাশক কিনে পান করে। পরে সে প্রেমিক সুজনের বাড়িতে গেলে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি টের পেয়ে সুজন দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক দীপাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা দুলাল মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জমান জানান, আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার করা সুজনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By