বগুড়ার নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) পদে যোগদান করেছেন স্বনামধন্য চিকিৎসক ডা. ইকবাল মাহমুদ লিটন। সোমবার (২২ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি যোগদান করেন। এরপূর্বে ডা. ইকবাল মাহমুদ লিটন রোববার (২১ জুন) বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে যোগদান করেছেন।
নন্দীগ্রাম উপজেলার কৃতি সন্তান ও স্বনামধন্য চিকিৎসক ডা. ইকবাল মাহমুদ লিটন ৩৩ বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসাবে নিয়োগ পেয়ে ২০১৪ সালে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। পরে তিনি দীর্ঘদিন ধরে এ স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ১৮ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
এতে নন্দীগ্রামের সর্বস্তরের মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জন্য শুভকামনা জানিয়ে অসংখ্য পোস্ট ও মন্তব্য করছেন।
এবিষয়ে ডা. ইকবাল মাহমুদ লিটন বলেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন নন্দীগ্রামবাসীর সেবা করতে পারি এজন্য সকলের সহযোগিতা চাই।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);