সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে কেউ ডলারে বিনিয়োগ করবে না: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দানবাক্সে পাওয়া গেল ডিসি সারওয়ার আলমকে নিয়ে বেনামি চিঠি

সীমু দা
সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A0%E0%A6%BF

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার-এর দানবাক্সে সদ্য প্রত্যাহারকৃত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের প্রশংসা করে একটি বেনামি চিঠি পাওয়া গেছে।

সোমবার (২২ জুন) বিকেলে মাজারের তিনটি দানবাক্স (ডেগ) খুলে টাকা গণনার সময় চিঠিটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব।

তিনি জানান, দানবাক্সে পাওয়া অর্থ গণনার সময় কয়েকটি চিঠির পাশাপাশি কিছু স্বর্ণালঙ্কারও পাওয়া যায়। এসব চিঠির মধ্যে একটি চিঠিতে প্রত্যাহারকৃত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের প্রশংসা করা হয়েছে এবং তার দৃষ্টি আকর্ষণ করে মাজারের অভ্যন্তরীণ বিভিন্ন অব্যবস্থাপনার কথা তুলে ধরা হয়েছে।

চিঠিতে আরও অভিযোগ করা হয়, মাজার এলাকার এক ব্যক্তি অবৈধভাবে মাজারের জায়গা দখল করে দোকানপাট ও বাড়িঘর নির্মাণ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

চিঠি হুবহু তুলে ধরা হলো,
‘ডিসি সাহেব, আসসালামুআলাইকুম। শাহজালাল মাজারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটসহ সারাদেশে এমনকি বিদেশে অবস্থানরত লোকজন আপনার শুধু প্রশংসাই করছেন না। শতকরা ৯৫% মানুষ আপনার পক্ষেই আছেন। সবচেয়ে বড় লুটপাটকারী হচ্ছে দরগার কেরানি শামুন মাহমুদ খান। অর্ধেক টাকাই সে মেরে দেয়। সে কেরানি হয়েও বড়াই করে বলে সে নাকি খাদিম। এ সবই মিথ্যা। পড়াশোনা করেছে সপ্তম শ্রেণি পর্যন্ত। এখন লম্বা লম্বা কথা বলে। দরগার জায়গায় বাড়ি করেছে, দোকান পাঠ করেছে। এ সমস্ত জায়গা উদ্ধার করা একান্ত প্রয়োজন। দয়া করে দেখবেন, তাকে নিয়ে এখন আলোচনা হচ্ছে। সেই মূলহোতা।একজন শুভাকাঙ্ক্ষী।’

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, দানবাক্সে পাওয়া চিঠিগুলো পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হতে পারে।

উল্লেখ্য, হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে নিয়মিত বিরতিতে দানবাক্স খোলা হয়। এ সময় নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন মূল্যবান সামগ্রী ও ভক্তদের লেখা চিঠিও পাওয়া যায়।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By