সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে কেউ ডলারে বিনিয়োগ করবে না: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

সীমু দা
সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

কুমিল্লা নগরীতে ভারি বৃষ্টির পর সৃষ্টি হওয়া জলাবদ্ধতার মধ্যে একটি খোলা ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার জানিয়েছেন।

স্থানীয়রা বলছেন, রোববার বিকাল থেকে শুরু হওয়া তীব্র বৃষ্টিতে কুমিল্লা শহরজুড়ে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়; রাস্তাঘাট ও ড্রেন পানিতে তলিয়ে যায়। রাতে ওই শিশুটি জলাবদ্ধ রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় স্ল্যাবের ফাঁক দিয়ে ড্রেনে পড়ে যায় এবং পানির তীব্র স্রোতে তলিয়ে যায়।

মৃত ১০ বছর বয়সী স্মৃতি লাকসাম উপজেলার বেতিহাটি গ্রামের মো. বিল্লাল হোসেনের মেয়ে। সে নগরীর বদরপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

শিশুটির মা কোহিনূর আক্তার জানান, মামার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে নানা বাড়ি নগরীর ২ নম্বর ওয়ার্ডের ছোটরা মফিজাবাদ কলোনিতে গিয়েছিল স্মৃতি। পরে তাকে নিয়ে বদরপুর এলাকায় বাসায় ফিরছিলেন তিনি। এ সময় সন্তানের হাত ধরেই হাঁটছিলেন।

“রাস্তায় জলাবদ্ধতার কারণে রিকশা না পেয়ে ফুটপাত ধরে হাঁটছিলাম আমরা। হঠাৎ মেয়ে হাত থেকে ফসকে পড়ে যায় ড্রেনে। প্রায় ৩০-৪০ ফুট দূরে ড্রেনের ভেতর থেকে ২০ মিনিট পর স্মৃতিকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, স্মৃতির মৃত্যু হয়েছে।”

ক্ষোভ প্রকাশ করে কোহিনূর বলেন, “ড্রেনের ওপর স্ল্যাব থাকে না কিভাবে আমি জানতে চাই। আজকে আমার মেয়ে হারিয়েছে, কাল যে আর কারো সন্তান হারাবে না এই নিশ্চয়তা কে দিবে?”
দুর্ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের অভিযোগ, ড্রেনের স্ল্যাবগুলো না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। বৃষ্টি হলে গর্ত বা ম্যানহোল কিছুই দেখা যায় না।

নগরীর ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন জানান, “অনেক আগে থেকেই ড্রেনটি খোলা অবস্থায় ছিল। খবর পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থলে চলে এসেছি। সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু স্মৃতির বাবা-মায়ের সঙ্গে কথা বলেছেন ।” ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “আমরা খোঁজ-খবর নিয়েছি। এটি দুর্ঘটনা।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By