বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

নাটোরে ২০ লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

সীমু দা
সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:১২ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87 %E0%A7%A8%E0%A7%A6 %E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A7 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%A6%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%93 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F

নাটোরের সিংড়ায় ২০ লক্ষাধিক টাকা মুল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২২ জুন) দুপুরে পৌর শহরের সরকারপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নলডাঙ্গার একডালা গ্রামের জাল ব্যবসায়ী শহিদুল সরদারকে দুই মাসের কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও অপর জাল ব্যবসায়ী সরকারপাড়া মহল্লার একাব্বর হোসেনকে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম,সহ প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত জানান, সিংড়া পৌরসভার সরকারপাড়া মহল্লার আলাউদ্দিন ও একাব্বর হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি বাড়ির সাতটি ঘরের চাউলের ড্রাম, খাটের নিচে-উপরে লুকানো বিভিন্ন জায়গা থেকে বিপুল সংখ্যক নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল এবং জাল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লক্ষাধিক টাকা। এসময় জাল ব্যবসায়ী আলাউদ্দিন পালিয়ে গেলেও অপর ব্যবসায়ী একাব্বর হোসেন ও জাল সরবরাহকারী শহিদুল সরদারকে মৎস্য সংরক্ষণ আইনে জেল-জরিমানা করা হয়েছে। আর পলাতক ব্যবসায়ী আলাউদ্দিনের নামে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By