শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ
একদিনের সরকারি ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি এবার স্বর্ণের দামে বড় পতন ভারতে বজ্রপাত ও ভারি বর্ষণে মৃত্যু বেড়ে ১১১ সন্ধান মিলল ‘রহস্যজনকভাবে’ নিখোঁজ সেই ৪ স্কুলছাত্রীর টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু ২১ ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আমিরাতের পরিচয় গুপ্ত রেখে দেড় মাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থান তরুণীর মোটরসাইকেলে কড়াকড়ি, নিয়ন্ত্রণহীন অটোরিকশা নিয়ে নীরবতা কেন? ইরানে গোপন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা জিতল বার্সেলোনা ২০২৬ বিশ্বকাপে হট ফেবারিট কারা, জানালেন মেসি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম ও জনবলের চাকরি বহাল রাখার দাবি নাটোরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩ নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মৌনীকে বিয়ে করা মানেই নজরদারি চলবে: সুরজ নাম্বিয়া

সীমু দা
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A7%8C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%9A%E0%A6%B2%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0%E0%A6%9C %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE

ভারতের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় ও দুবাইয়ের ব্যবসায়ী সূরজ নাম্বিয়া এবার সশরীরে বিচ্ছেদের ঘোষণা দিলেন এই তারকা দম্পতি। গত বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় যৌথ বিবৃতিতে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন তারা।

তবে বিচ্ছেদের এই আনুষ্ঠানিক ঘোষণার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে ‘আনফলো’ করে বিচ্ছেদের পথ প্রশস্ত করেছিলেন। বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই বেরিয়ে আসছে তাদের সম্পর্কের ভেতরের বিভিন্ন বিষয়। বিশেষ করে সূরজ নাম্বিয়ার একটি পুরনো সাক্ষাৎকার এখন নেট দুনিয়ায় ভাইরাল। যেখানে তিনি স্পষ্টই বলেছিলেন, ‘মৌনীকে বিয়ে করা মানেই প্রতি মুহূর্তে মানুষের নজরদারির মধ্যে বাঁচতে হবে।’

মৌনী রায়ের মতো খ্যাতির আলোয় থাকা কোনো অভিনেত্রীকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিতে শুরুতে বেশ দোটানায় ছিলেন সূরজ। ভক্ত ও পাপারাজ্জিদের ভিড় সামলে ব্যক্তিগত জীবন উপভোগ করা তার কাছে পাহাড়সম চ্যালেঞ্জ মনে হতো। দুবাইয়ে তাদের প্রেমের দিনগুলো যখন নিভৃতে কাটত, তখন সবকিছু সহজ মনে হলেও মুম্বাইয়ে পা রাখতেই বদলে যায় দৃশ্যপট।

সূরজ বুঝতে পারেন, একজন তারকাকে বিয়ে করা মানেই নিজের গোপনীয়তা বিসর্জন দেওয়া। এক সময় এই দ্বিধার কারণেই বিয়ের পিঁড়িতে বসতে ক্রমাগত দেরি করছিলেন সূরজ। তবে মৌনী রায়ও ছিলেন অনড়। তিনি জানানা যে, হয় বিয়ের প্রতিশ্রুতি দিতে হবে, নয়তো সম্পর্কের ইতি টানতে হবে। সেই শর্তের মুখে পড়েই ২০২২ সালে গাঁটছড়া বেঁধেছিলেন এই যুগল।

বিয়ের পর তারকা স্ত্রীর জীবনযাপনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত সেই বোঝাপড়ায় ফাটল ধরল। তাদের দীর্ঘ বিবৃতিতে বলা হয়েছে, ‘শ্রদ্ধা ও পারস্পরিক বোঝাপড়া বজায় রেখেই আমরা ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি।’ ব্যক্তিগত জীবনকে গোপনীয় রাখতে চাইলেও তাদের বন্ধুত্বের সম্পর্কটি আজীবন অটুট থাকবে বলেও জানান তারা।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By