মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বিয়ের ১৫ দিনের মাথায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

সীমু দা
সোমবার, ৪ মে, ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%A7%E0%A7%AB %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9D%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE

চার বছর ধরে প্রেম। সম্প্রতি নোটারি পাবলিক ও নিকাহ রেজিস্টারের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের দুই সপ্তাহ যেতে না যেতেই সম্পর্কে ফাটল ধরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক লেখা পোস্ট করে বিয়ের পনেরো দিনের মাথায় নিজ ঘরে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন প্রেমিক রাকিব হোসেন (২৩)। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পৌর সদরের পোস্ট অফিস রোডের নিজ বাসায়।

উপজেলার বৈদ্যবাড়ি গ্রামের লাল মিয়ার ছেলে রাকিব হোসেন। একই উপজেলার জোরবাড়িয়া উত্তর পাড়া গ্রামের অনার্স পড়ুয়া এক (২১) মেয়ের সাথে দীর্ঘ চার বছর ধরে তার গভীর প্রেম চলছিল। প্রেমের বিষয়টি মেনে নেয়নি মেয়ের পরিবার। পরিবারের অবাধ্য হয়ে গত ১৯ এপ্রিল ময়মনসিংহ নোটারি পাবলিক ও নিকাহ রেজিস্টারের মাধ্যমে ৫ লাখ টাকা কাবিন মূলে বিয়ে করেন দু’জনে।

গত রোববার (৩ মে) রাতে রাকিব হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে নিজের ঘরে ধরণার সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেখে তার বন্ধুরা সকালে তার বাসায় গিয়ে জানতে চায় রাকিব কোথায়? পরিবারের লোকজন জানায়, সে ঘুমিয়ে আছে। দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পর সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখতে পায় সে ফাঁসিতে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ছেলের পরিবার সূত্রে জানা গেছে, ময়মনসিংহ আদালতে নোটারি পাবলিক ও নিকাহ রেজিস্টার শেষে ওইদিন ময়মনসিংহ শহরে মেয়ের পরিবার তাদের একত্রে দেখে ধরে নিয়ে যায় এক আত্মীয়র বাসায়। সেখানে ছেলেকে মারধর করা হয়। পরে পরিবারকে ডেকে নিয়ে শর্ত দেওয়া হয় যে, সরকারি চাকরি করতে পারলে মেয়েকে আনুষ্ঠানিকভাবে ছেলের হাতে তুলে দেবেন। এরপর ছেলেকে তার পরিবারের কাছে ও মেয়েকে তারা রেখে দেয়। এর পর থেকে দু’জনের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়।

রবিবার রাতে রাকিব হোসেন তার ব্যবহৃত ‘রোবায়েত হাসান’ নামক ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন: “আমার বউ… আমরা দীর্ঘ চার বছর লিভিং রিলেশনশিপে ছিলাম এবং আমরা ১৯/০৪/২০২৬ তারিখে দু’জনের ইচ্ছাতে ময়মনসিংহ কোর্টের মাধ্যমে বিবাহ করি। এখন আমাদের সম্পর্কটা… (মেয়ে) ও তার পরিবার মানে না। আমার এই অকাল মৃত্যুর জন্য দায়ী থাকবে প্রথমে মেয়ের বাবা, ছোট ভাই ও তার মামা। আমি আত্মহত্যা করিনি, আমাকে খুন করা হয়েছে। আমার পরিবার সবকিছু জানতেন, … (মেয়ে) কে যথেষ্ট বুঝিয়েছেন, সে সবকিছু বুঝে শুনে বিয়ে করেন। এখন বলে সে রাগের মাথায় বিয়ে করেন, আমি তার সুযোগ নিয়েছি। এখন বলতেছে সরকারি চাকরি না হলে সে আমার সাথে থাকবে না, এখন আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। আমার এই অকাল মৃত্যুর জন্য দায়ী থাকবে মেয়ে ও তার ফ্যামিলি। আপনারা সবাই আমার খুনের সঠিক বিচারটা কইরেন। আর প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে আমার ফ্যামিলি যাতে এর সঠিক বিচারটা পায়। আর তোমারে আমি একটা কথাই বলতে চাই তুমি এখন যা করতেছ সবকিছু তোমার ফ্যামিলির চাপে। আমি জানি তুমি আমারে অনেক ভালোবাসো আমিও তোমারে অনেক ভালোবাসি। হয়তো এখন তুমি তোমার ফ্যামিলির চাপের জন্য আমারে ভুল বুঝেছো। আমি তোমারে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তাই তুমি আমারে খুন করলা। তোমারে আমি কথা দিয়েছিলাম তোমার কথা আমি রাখলাম। তুমি হয়তো এখন আমারে বোঝো নাই বুঝবা যখন আমি আর এই দুনিয়াতে থাকব না। তখন বুঝলেও আর কোনো লাভ হবে না। আব্বু আম্মু আমি তোমাদের জন্য কোনো কিছু করতে পারলাম না। তোমরা আমারে মাফ কইরা দিও। তোমরা ভালো থাইকো তোমরা নিজেদের খেয়াল রাইখো। তোমাদের ছেলেকে তারা বাঁচতে দিল না খুন কইরা ফেলছে। আমি বাঁচতে চেয়েছিলাম আমি সুন্দর সংসার করতে চেয়েছিলাম আমি তাকে অনেক ভালোবাসতে চেয়েছিলাম। দুনিয়ার মানুষের কাছে আমার একটাই প্রশ্ন এটা কি আমার অপরাধ ছিল??”

বড় ভাই সফির উদ্দিন বলেন, “পালিয়ে গিয়ে যেদিন বিয়ে করেন, মোবাইল ট্রেকিং এর মাধ্যমে তাদের ধরে মারপিট করে, সামাজিক ভাবে বিয়ে দেওয়ার কথা বলে তাকে আমাদের কাছে দিয়ে দেয়। পরবর্তীতে তারা উল্টো কথা বলেন। আমার ভাইয়ের মৃত্যুর জন্য মেয়ে ও মেয়ের পরিবার দায়ী।”

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, “আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে গতকাল দুপুরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।”



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By