মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

‘বাংলা কিউআর’ নেটওয়ার্কে যুক্ত হলো পাঠাও পে

সীমু দা
রবিবার, ১৭ মে, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%95%E0%A6%BF%E0%A6%89%E0%A6%86%E0%A6%B0 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%93 %E0%A6%AA%E0%A7%87

বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে ক্যাশলেস লেনদেনকে আরও সহজ ও সুলভ করতে ‘বাংলা কিউআর’ এবং এনপিএসবি নেটওয়ার্কে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে পাঠাও পে।

এখন থেকে রাইড শেয়ারিং ও ডেলিভারি থেকে শুরু করে রেস্টুরেন্ট এবং শপিং, সব ক্ষেত্রে পাঠাও পে-এর মাধ্যমে ‘বাংলা কিউআর’ স্ক্যান করে আরও সহজে পেমেন্ট করা যাবে। গ্রাহক যে ব্যাংক বা পেমেন্ট প্ল্যাটফর্মই ব্যবহার করুন না কেন, এই সমন্বিত ব্যবস্থার ফলে লেনদেন হবে আরও নির্বিঘ্ন। দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে একটি অভিন্ন নেটওয়ার্কের আওতায় আনার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।

ইতোমধ্যেই বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ড ও প্রতিষ্ঠানে পাঠাও পে-এর মাধ্যমে ‘বাংলা কিউআর’ পেমেন্ট শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে, ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড, সিক্রেট রেসিপি, প্রাভা হেলথ, ম্যাডশেফ, চিজ, পাগলা বাবুর্চি, লোটো এবং আরও অনেক প্রতিষ্ঠান। এছাড়া পাঠাও-এর রাইড ইকোসিস্টেম অর্থাৎ বাইক, কার এবং সিএনজি চালকদের ক্ষেত্রেও এই কিউআর পেমেন্ট সুবিধা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এই উদ্যোগ সম্পর্কে পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ বলেন, “মানুষের প্রতিদিনের জীবনে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করা একদম সহজ ও স্বাভাবিক হওয়া উচিত। বাংলা কিউআর-এর মাধ্যমে আমরা বাংলাদেশের লক্ষ লক্ষ ইউজার ও মার্চেন্টদের জন্য পেমেন্ট পদ্ধতিকে আরও সহজ এবং একে অপরের সাথে সংযুক্ত করছি। স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার পথে এটি আমাদের আরও একটি বড় ধাপ।”

ভবিষ্যতে অনলাইন কেনাকাটা এবং কুরিয়ার পেমেন্টের ক্ষেত্রেও বাংলা কিউআর সুবিধা শুরু করার পরিকল্পনা রয়েছে পাঠাও পে-এর। দৈনন্দিন কেনাকাটার প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল পেমেন্টকে আরও জনপ্রিয় ও কার্যকর করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By