মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বাংলাদেশি তরুণীর প্রেমের টানে হাওরে ছুটে এলেন চীনা যুবক

সীমু দা
রবিবার, ১৭ মে, ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF %E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%93%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95

হাওরের ঢেউয়ের চেয়েও যেন তীব্র প্রেমের টান! সেই টানেই সুদূর চীন সীমান্ত পেরিয়ে বাংলাদেশের এক প্রত্যন্ত হাওরপল্লিতে হাজির হয়েছেন এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমের চ্যাটিং অ্যাপে পরিচয়, মন দেওয়া-নেওয়া, আর সবশেষে ভালোবাসার মানুষকে আপন করে নিতে কিশোরগঞ্জের ইটনায় ছুটে এসেছেন তিনি।

​চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের কিষ্টপুর গ্রামের মড়ল পাড়ায়। চীনা যুবকের আসার খবর ছড়াতে না ছড়াতেই পুরো এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন ভিনদেশী জামাই দেখতে।

মো. নজরুল ইসলাম ও পাখি আক্তার দম্পতির মেয়ে ঝুমা আক্তার। তিনি কিষ্টপুর আজিজিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে দাখিল পাস করেন এবং বর্তমানে চৌগাংগা পুরান বাজার কামিল মাদ্রাসার প্রথম বর্ষের শিক্ষার্থী। জন্মসনদ অনুযায়ী, তার জন্ম ২০০৭ সালের ১০ আগস্ট। সে হিসেবে বর্তমানে তার বয়স ১৮ বছর ৯ মাস ৭ দিন।

​জানা গেছে, বছর দুয়েক আগে একটি চ্যাটিং অ্যাপের মাধ্যমে তাদের পরিচয় হয়। ভাষা আর সংস্কৃতির দেয়াল ভেঙে ধীরে ধীরে সেই পরিচয় রূপ নেয় গভীর প্রেমে। একপর্যায়ে দুজনেই ঘর বাঁধার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী, গত শনিবার (১৬ মে) রাতে বাংলাদেশে পা রাখেন গাও ওয়েইয়ান নামের ওই চীনা যুবক। এরপর সরাসরি চলে আসেন প্রেমিকার গ্রাম কিষ্টপুরে।

​চীনা তরুণ গাও ওয়েইয়ান জানান, তিনি চীনের হেনান প্রদেশের শিনশিয়াং শহরের মুয়ে জেলার বাসিন্দা। তার বাবা গাও ঝানশিন। গাও ওয়েইয়ান নিজে সেখানে একজন সহকারী পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

​এদিকে ভিনদেশী তরুণের আগমনে কিষ্টপুর গ্রামে এখন উৎসবের আমেজ। রোববার (১৭ মে) সকাল থেকে ঝুমাদের বাড়িতে তিল ধারণের জায়গা নেই। এলাকার মানুষ দল বেঁধে আসছেন নতুন অতিথিকে দেখতে। তবে অচেনা পরিবেশ আর শত শত মানুষের এই কৌতুহলী ভিড়ে মোটেও বিরক্ত নন গাও ওয়েইয়ান। বরং বেশ হাসিমুখে, স্বভাবসুলভ ভঙ্গিতে পুরো পরিস্থিতি উপভোগ করছেন তিনি।

​তবে গ্রামীণ জনপদে এই ভিনদেশী প্রেম নিয়ে গুঞ্জন আর জল্পনা-কল্পনারও শেষ নেই। কেউ কেউ মেয়ের ভবিষ্যৎ নিয়ে অবান্তর শঙ্কা প্রকাশ করলেও, বেশির ভাগ মানুষই এই ভালোবাসাকে সাধুবাদ জানাচ্ছেন। স্থানীয় বাসিন্দা শরীফুল ইসলাম বলেন, “প্রেমের টানে এত দূর থেকে এসেছে, এটা সত্যি দেখার মতো ঘটনা। আমরা শুধু চাই, সব ধরনের আইনি প্রক্রিয়া মেনে যেন বিয়েটা হয়, যাতে পরে মেয়েটির কোনো সমস্যা না হয়।”

​হাওরের প্রত্যন্ত গ্রামে চীনা নাগরিকের আসার খবর পৌঁছেছে স্থানীয় প্রশাসনের কানেও। এ বিষয়ে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর বলেন, “বিষয়টি জানার পর আমরা খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। ওই তরুণী প্রাপ্তবয়স্ক। প্রশাসনের পক্ষ থেকে আইনগতভাবে যেভাবে সহায়তা দেওয়ার প্রয়োজন, তা করা হবে।”

​প্রেমের এই আন্তর্জাতিক রসায়ন শেষ পর্যন্ত আইনি বিয়ের মাধ্যমে কত দ্রুত পূর্ণতা পায়, এখন সেটাই দেখার অপেক্ষায় পুরো ইটনাবাসী।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By