মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

বগুড়ায় কৃষি শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার

সীমু দা
শনিবার, ১৬ মে, ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95 %E0%A6%87%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শাহ আলম (৪০) নামে এক কৃষি শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী গ্রামের একটি জুট মিলসংলগ্ন জমি থেকে শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহ আলম সংসারদিঘী দুবিলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি এলাকায় কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জুট মিলের পাশের একটি জমিতে শাহ আলমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

বিহার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহজাহান আলী বলেন, শাহ আলম তার ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয় এবং এ নিয়ে এলাকায় একটি সালিস বৈঠকও হয়েছিল। তিনি আরও জানান, সকালে স্থানীয় লোকজন জুট মিলসংলগ্ন জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে তাকে খবর দেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। হত্যার কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By