মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রাণঘাতী রোগে আক্রান্ত নেতানিয়াহু, জানালেন নিজেই

সীমু দা
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৭:১৬ অপরাহ্ন
%E0%A6%A6%E0%A7%80%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%98%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%81 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%9C%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE

ইসরায়েলের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো তার প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি জনসমক্ষে প্রকাশ করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশের সময় তিনি জানান, গত ডিসেম্বর থেকেই তিনি এ রোগের চিকিৎসা নিচ্ছেন।

তবে তিনি দাবি করেন, ইরানসহ কিছু পক্ষ যেন বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে, সে কারণেই এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল।

৭৬ বছর বয়সী এই নেতা ২০২৪ সালের ডিসেম্বরে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে অস্ত্রোপচার করিয়েছিলেন। সে সময় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অস্ত্রোপচারের তথ্য জানানো হলেও ক্যানসারের বিষয়টি প্রকাশ করা হয়নি।

সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, চিকিৎসকেরা তার প্রস্টেটে এক সেন্টিমিটারের কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেছিলেন। তবে পরবর্তী পরীক্ষায় শরীরে আর কোনো ক্যানসার কোষ বা সংক্রমণের লক্ষণ পাওয়া যায়নি।

তার চিকিৎসকদের পক্ষ থেকেও দুটি আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে রোগটি একেবারেই প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছিল এবং এটি শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। প্রয়োজনীয় চিকিৎসার পর বর্তমানে তিনি সুস্থ এবং ঝুঁকিমুক্ত আছেন। 

নেতানিয়াহু নিজেই সামাজিক মাধ্যমে লিখেছেন, সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এখন সুস্থ। আমার প্রস্টেটে সামান্য একটি চিকিৎসাগত সমস্যা ছিল, যা এখন পুরোপুরি সেরে গেছে।

প্রতিবেদনটি প্রকাশের ক্ষেত্রে দুই মাস দেরি করার বিষয়ে নেতানিয়াহু জানান, ইরান ও তার মিত্ররা যেন এই খবরকে ইসরাইলের দুর্বলতা হিসেবে প্রচার করতে না পারে, সেজন্যই তিনি সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। বর্তমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে নিজের শারীরিক অসুস্থতার খবর শত্রুপক্ষকে বাড়তি কোনো সুবিধায় দেবে না বলেই তিনি বিশ্বাস করেন। 

চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পরই তিনি রাষ্ট্রীয় ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এই ঘোষণা দিলেন। বর্তমানে তিনি পূর্ণোদ্যমে তার দাপ্তরিক দায়িত্ব পালন করছেন বলে নিশ্চিত করেছে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

সূত্র: সিএনএন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By