ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের অপচেষ্টার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে ১১দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেলে নালিতাবাড়ী পৌরশহরের শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কর্মসূচি শেষ হয়।
জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সহকরী সেক্রেটারি মু. গোলাম কিবরিয়া ভিপির সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর সদর আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও নালিতাবাড়ী পৌরসভার মেয়র প্রার্থী শাহদাত হোসেন বিএসসি, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাসুদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আফছার উদ্দিন, শেরপুর জেলা জামায়াতের মজলিসে সুরা সদস্য ডা. হাসানুজ্জামান, নকলা উপজেলা আমীর মাওলানা গোলাম সারোয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মুফতি তাজুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ রাব্বানী, পৌর জামায়াতের আমীর হেলাল উদ্দিন ও সেক্রেটারি আব্দুল মোমেন প্রমুখ।
এতে বক্তারা বলেন, সীমান্তে ভারতীয় বাহিনী যেভাবে জোরপর্বক বাংলাদেশি নাগরিকদের ধরে এনে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করছে। তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তারা অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধ করে সীমান্ত সংযত আচরণের জন্য ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ সরকারকে কূটনৈতিকভাবে কঠোর প্রতিবাদ জানানোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করতে হবে কোনো অবস্থাতেই দেশের সার্বভৌমত ক্ষুন্ন হতে দেওয়া হবে না। তারা সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক ও সোচ্চার থাকার আহ্বান জানান।
সমাবেশ ও র্যালিতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ ব্যাপক উপস্থিতিতে অংশগ্রহণ করেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);