বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি 

কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার

সীমু দা
বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ন
%E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%85%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0

জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুটিং চলাকালে গলায় তীব্র অস্বস্তি ও কথা বলতে সমস্যার পর চিকিৎসকের শরণাপন্ন হলে তার গলায় একটি সিস্ট ধরা পড়ে। চিকিৎসকরা তাকে সাত দিনের সম্পূর্ণ বিশ্রাম এবং কথা বলা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে অমি জানান, দাঁতের সমস্যার কারণে কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসা চললেও পর্যাপ্ত বিশ্রাম না নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শুরু করেছিলেন।

তিনি জানান, শুটিংয়ের সময় হঠাৎ গলায় তীব্র অস্বস্তি অনুভব করেন। একপর্যায়ে তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসে এবং স্বাভাবিকভাবে কথা বলতে পারেননি। পরে শুটিং বন্ধ করে হাসপাতালে গেলে চিকিৎসকেরা তার গলায় একটি সিস্ট শনাক্ত করেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী সাত দিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং এ সময় কোনো ধরনের কথা বলা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।

ফেসবুক পোস্টে অমি বলেন, পরিস্থিতিটি তার জন্য বেশ কষ্টদায়ক। নিয়মিত কাজ চালিয়ে যেতে এবং দ্রুত সুস্থ হয়ে দর্শকদের জন্য নতুন পর্ব নিয়ে ফিরতে চান তিনি। একই সঙ্গে সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই নির্মাতা।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By