ওপার বাংলার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি দেখা যাচ্ছে। ঘটনার প্রায় আড়াই মাস পর মামলাটির তদন্তভার পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি এক প্রশাসনিক বৈঠকের পর ঘটনার পূর্ণাঙ্গ ও গভীর তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি মামলাটি সিআইডির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে।
এর আগে অভিনেতার মৃত্যুর ঘটনায় ওডিশা সরকার একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করে তদন্ত শুরু করেছিল। সেই তদন্তের সঙ্গে সমন্বয় রেখে পশ্চিমবঙ্গ প্রশাসনও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
এই প্রেক্ষাপটে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশকে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত সিআইডির কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায়।
অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবিতে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে চাপ বাড়ছে। একই সঙ্গে শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে সরব হয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)।
সংগঠনটির দাবি, শুটিং চলাকালীন নিরাপত্তা বিধিতে ঘাটতি এবং নিয়ম মানার ক্ষেত্রে অবহেলার কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে।
জানা গেছে, এআইসিডব্লিউএর কেন্দ্রীয় সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি শুটিং সেটে কোনো ধরনের অবহেলা, গাফিলতি বা নিরাপত্তা ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখছে ওডিশা সরকারের গঠিত এসআইটি।
তদন্তে সিআইডির সম্পৃক্ততা রাহুলের মৃত্যুর রহস্য উদঘাটনে নতুন গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এখন তদন্তের পরবর্তী অগ্রগতির দিকেই নজর রয়েছে পরিবার, সহকর্মী এবং ভক্তদের।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);