বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

“লেবাননের দখল করা এলাকা ছাড়বে না ইসরায়েল” 

সীমু দা
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:১১ অপরাহ্ন
%E0%A6%B2%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%96%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%8F%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B2

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির ঘোষণা এলেও লেবাননের দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যতদিন প্রয়োজন হবে ততদিন লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় ইসরায়েলি বাহিনী অবস্থান করবে। একইসঙ্গে সিরিয়ার দখল করা এলাকাতেও সেনা মোতায়েন অব্যাহত থাকবে।

নেতানিয়াহু বলেন, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে সতর্ক অবস্থান বজায় রাখাও জরুরি বলে মন্তব্য করেন তিনি।

বর্তমানে ইসরায়েল দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া শান্তি চুক্তিতে লেবাননের পরিস্থিতিও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। এমন অবস্থায় নেতানিয়াহুর এই মন্তব্য যুদ্ধবিরতির প্রচেষ্টার ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংবাদ সম্মেলনে নেতানিয়াহু আরও বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও ঘোষণা দিয়েছেন, লেবানন, সিরিয়া ও গাজায় দখলে থাকা কোনো এলাকা থেকে আপাতত সেনা প্রত্যাহার করা হবে না। তিনি বলেন, বর্তমান বা ভবিষ্যতের কোনো চাপের মুখেই এই অবস্থান থেকে সরে আসবে না ইসরায়েল।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By