শেরপুরের নালিতাবাড়ীতে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন মান উন্নয়নের লক্ষে ২০২৫-২০২৬ ইং অর্থ বছরের বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে এসব বিতরণ করা হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরী।
সাংবাদিক ক্লোডিয়া নকরেক কেয়ার সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নালিতাবাড়ী ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কোপেন্দ্র নকরেক, উপজেলা শ্রমিকদলের সভাপতি হুমায়ুন কবির, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া ও যুবদলের যুগ্ম আহ্বায়ক ওজায়েজ মোহাম্মদ কালিমুল্ল্যাহ টুকন প্রমূখ।
এদিন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রকল্পের আওতায় নালিতাবাড়ী উপজেলার ১৩ জন ক্ষদ্র নৃ-গোষ্ঠীর গৃহিনীর মাঝে সেলাই মেশিন, ২০ জন শিক্ষার্থীর মাঝে ১টি করে বাইসাইকেল ও ১৩৪ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির মোট ৫ লাখ ৯০ হাজার টাকা প্রদান করা হয়।
রোহান/সা.এ.
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);