কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নির্বাচন ব্যবস্থার সমন্বয় নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয়ার জন্য, সাত দিনের সরকারি সফরে কানাডা যাচ্ছেন নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশা।
এ সফরে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নির্বাচন ব্যবস্থার সমন্বয় নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।
মঙ্গলবার (১৬ জুন) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ইতিমধ্যে সংস্থাটির উপ-সচিব জিএম শাহাতাব উদ্দীন অফিস আদেশ জারি করেছেন।
এতে উল্লেখ করা হয়েছে, এনআইডি মহাপরিচালকের সঙ্গে যাবেন সিস্টেম এনালিস্ট মামুনুর হোসেন। তারা আগামী ৭ সেপ্টেম্বর ত্যাগ করে ফিরবেন ১৩ সেপ্টেম্বর।
দেশটির ওটোয়াতে আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রেসপন্সিবল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইলেকশনস শীর্ষক কনফারেন্সে তারা যোগ দেবেন। ইউএনডিপি-নির্বাচন কমিশনের বিএএলএলওটি প্রকল্প থেকে এই সফরের সকল ব্যয় বহন করা হবে।
রোহান/সা.এ.
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);