মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান

সীমু দা
রবিবার, ৩ মে, ২০২৬, ৪:৫০ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC %E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%97%E0%A6%A3%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B8 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%80%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%90%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নোয়াখালীতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

রবিবার (৩ মে) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন ও জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহীদ মিনার, জজকোর্ট সড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারী সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা ও সত্য প্রকাশের অধিকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাদাৎ বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ডা. বোরহান উদ্দিন।

উদ্বোধনী বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু, মেজবাউল হক মিঠু, মাসুদ পারভেজ, নাসির উদ্দিন বাদল, আকবর হোসেন সোহাগসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনোই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান বক্তারা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By