মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

তরুণদের ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করছে সরকার: প্রধানমন্ত্রীর সহকারি

সীমু দা
শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8E %E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%B9%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF

একটি স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

এ লক্ষ্যে দেশের শিশু-কিশোর ও শিক্ষার্থীদের পরিপূর্ণ শারীরিক এবং মানসিক বিকাশ নিশ্চিত করতে বর্তমান সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির সূচনা করেছে বলেও জানান তিনি। আমাদের তরুণ প্রজন্ম যেন ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে পারে এবং দেশীয় ও আন্তর্জাতিক উভয় অঙ্গনেই প্রতিযোগিতায় সফলভাবে জয়ী হতে পারে সে লক্ষ্যেই এ উদ্যাগ বলেও জানান তিনি।

শনিবার (১৬ মে) বরিশালে কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বরিশাল আঞ্চলিক পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ডা. জিয়াউদ্দিন হায়দার।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বলেন, সরকার ঘোষণা করেছে “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”। আমরা ক্রীড়াকে এমন একটি পেশাদার ভিত্তির ওপর দাঁড় করাতে চাই, যেখানে টাকার অভাবে কোনো প্রতিভা ঝরে পড়বে না। একই সাথে পাহাড়ি-সমতল এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব স্তরের মানুষকে সাথে নিয়ে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি বলেও জানান ডা. হায়দার।

শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য ‘আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট’ গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডা. জিয়াউদ্দিন বলেন, শিশুর মানসিক বিকাশে সঠিক পুষ্টির পাশাপাশি খেলার মাধ্যমে শিক্ষা বিশেষ ভূমিকা রাখে। বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে রঙিন খেলনা ব্যবহারের মূল লক্ষ্যই হলো খেলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা। একইভাবে, স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের ভেতরের সুপ্ত মেধা ও মানবিক সম্ভাবনার পূর্ণ বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শারীরিক কসরত অপরিহার্য। এটা তাদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে দেশকে নেতৃত্বদানে এগিয়ে যেতে সাহায্য করবে বলেও জানান তিনি।

বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন ও মো. আহসান হাবীব এবং জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বরিশাল বিভাগের ৬টি জেলা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার জেলা পর্যায়ে নির্বাচিত ১২০ জন খেলোয়াড় আঞ্চলিক পর্বে অংশ নিচ্ছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By