জামালপুরে আদালতে জামিন নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমানা আক্তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা।
কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন- মাদারগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম জুয়েল, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, পৌর আওয়ামী লীগের সদস্য আলী আজমসহ ৮ নেতাকর্মী।
প্রসঙ্গত, বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, নাশকতা ও সন্ত্রাস দমন আইনের ৩টি মামলায় তারা জামিনের জন্য আবেদন করেন।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);