পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গত ১৭ বছরে কৃষকদের ভাগ্য উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। খাল ও নদী-নালা খননের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির অভাবে দেশের অনেক জলাশয় শুকিয়ে গেছে। তবে বর্তমান পরিকল্পনায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে, যা কৃষি খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে। শনিবার (২৫ এপ্রিল) ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে সেনহাটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, এই খাল খনন কর্মসূচি শুধু পানি ব্যবস্থাপনা উন্নত করবে না, বরং এলাকার সামগ্রিক উন্নয়নের ভিত্তি গড়ে তুলবে। পর্যায়ক্রমে রাস্তা, কালভার্ট ও সেতুসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নও করা হবে। শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, বিএনপি জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ। দলমত নির্বিশেষে দেশের সব মানুষের জন্য কাজ করতে চায় দলটি। কারা ভোট দিয়েছে বা দেয়নি, তা বিবেচনায় না এনে সবার জন্য সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে থানায় যেসব মামলা হচ্ছে, সেগুলো মূলত ব্যক্তিগত বিরোধের জেরে। রাজনৈতিক কারণে মামলা দেওয়ার প্রবণতা এখন আর নেই। সবাই নিজ নিজ রাজনৈতিক মতাদর্শ চর্চার স্বাধীনতা ভোগ করছে।
সালথায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তাদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন। তিনি আরও বলেন, সহিংসতায় জড়িত ব্যক্তি যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। সমাজে অশান্তি সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান, সালথা থানার ওসি বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);