মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ
সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় সেই ওসি প্রত্যাহার লাইভ চলাকালীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু বরিশালের অলিম্পিক সিমেন্ট বন্ধ ঘোষণা, দিশেহারা তিন শত শ্রমিক! কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান

কালীগঞ্জে ৫টি চোরাই মোটরসাইকেলসহ ৩ জন আটক

সীমু দা
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A7%87 %E0%A7%AB%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9A%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2%E0%A6%B8%E0%A6%B9 %E0%A7%A9 %E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন শহরের নিমতলা বাজারের মোটরসাইকেল গ্যারেজ মালিক বিশ্বজিৎ কর্মকার, গাজীর বাজারের সোবহান এবং ঝিনাইদহ সদরের নারিকেল বাড়িয়া বাজারের গ্যারেজ মালিক আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে মোটরসাইকেল উদ্ধারসহ তাদের আটক করে পুলিশ।

এ ঘটনায় থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। পরে শনিবার বিকেলে আটকের বিষয়ে থানা চত্বরে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন কালীগঞ্জ অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন।

মামলার বাদী এসআই রফিক জানান, গোপন সূত্রে চোরাই মোটরসাইকেল বিক্রির খবর পেয়ে থানার ওসিকে বিষয়টি অবহিত করা হয়। এরপর শুক্রবার রাত ১১টার দিকে শহরের নিমতলা রোডে বিশ্বজিৎ কর্মকারের মোটরসাইকেল গ্যারেজে অভিযান চালানো হয়। ওই গ্যারেজ থেকে একটি কালো রঙের ১৫০ সিসি পালসার ও লাল রঙের একটি প্লাটিনা ১০০ সিসি চোরাই মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

আটককৃতের স্বীকারোক্তিতে রাত তিনটার দিকে ঝিনাইদহ সদরের নলডাঙ্গা বাজারে আব্দুল্লাহ আল মামুনের গ্যারেজে অভিযান চালানো হয়। তার গ্যারেজ থেকে কালো-লাল রঙের একটি ডিসকভারি ১২৫ সিসি সাইকেল ও একটি লাল রঙের হোন্ডা ১১০ সিসি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

এরপর শনিবার ভোর রাতে কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে সোবহানের পুরাতন মোটরসাইকেল শো-রুমে অভিযান চালিয়ে কালো রঙের আরও একটি ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, পুলিশি অভিযানে ৫টি চোরাই মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা চোরাই মোটরসাইকেল বিক্রির সিন্ডিকেটের সদস্য। তারা উদ্ধারকৃত সাইকেলগুলোর কোনো বৈধ কাগজ বা মালিকানার কাগজ দেখাতে পারেনি। সন্ধ্যার আগে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By