মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

কাপাসিয়ায় তলিয়ে যাওয়া দরিদ্র কৃষকের ধান কাটলেন জামায়াতের এমপি

সীমু দা
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন
%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A4%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BF

গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে অন্য স্থানের মতো নলী বিলের পানির নীচে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্নের বোরে ধান। প্রতিদিনই বাড়ছে বিলের পানি। এখনি ধান কাটতে না পারলে যেনো সবই শেষ হয়ে যাবে। এমনি এক ক্রান্তিলগ্নে নলী বিলের হতদরিদ্র কৃষক আল আমিনের পক্ষে বর্তমানে শ্রমিকের মজুরি দিয়ে পানির নীচ থেকে আধাপাকা ধান কেটে বাড়িতে আনা অসম্ভব হয়ে পড়ে। দিশেহারা হয়ে পড়েন তিনি, যে ভাবে প্রতিদিন বৃষ্টি হচ্ছে এবং বিলের ধান ক্ষেতের পানি বাড়ছে এ অবস্থায় দ্রুত ধান কেটে না আনলে সব ফসলই হয়তো নষ্ট হয়ে যাবে।

এ অবস্থায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক আল আমিনের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন গাজীপুর -৪ (কাপাসিয়া) সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর তরুণ এমপি সালাউদ্দিন আইউবী।

মঙ্গলবার (৫মে) সকালে কাপাসিয়া উপজেলার চাঁদপুর ও দুর্গাপুর ইউনিয়নের মাঝখানে প্রবাহিত নলী বিলে কৃষক আল আমিনের পানির নীচে তলিয়ে যাওয়া বোরো ধান কাটার নেতৃত্ব দেন এমপি সালাউদ্দিন আইউবী।

সকাল ৮ টা ৩০ মিনিটে তিনি চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী ও জামায়াতের যুব বিভাগের ৩০ জন নেতাকর্মী নিয়ে হাটু পানিতে নেমে ধান কাটা শুরু করেন এবং বেলা দেড়টা পর্যন্ত কৃষকের প্রায় ১ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন।

এ সময় কৃষকের ধান কাটায় অংশ গ্রহণ করেন স্থানীয় এমপি সালাউদ্দিন আইউবী, চাঁদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সোলায়মান মোড়ল, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাইন উদ্দিন, জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা মাওলানা আনিছুর রহমান, শরীফুল ইসলাম, জামায়াতে ইসলামীর চাঁদপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইফতে খারুল আলম,সিনিয়র সহ সভাপতি শরীফুল ইসলাম গালিব, যুব নেতা তানভীর আহমেদ, সাব্বির হোসেন প্রমূখ।

দলীয় নেতাকর্মীদের নিয়ে বিনা খরচে কৃষকের বোরো ধান কেটে ব্যাপকভাবে প্রশংসায় ভাসছেন তরুণ এমপি সালাউদ্দিন আইউবী।

এমপি সালাউদ্দিন আইউবী জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি মানবিক রাজনৈতিক সংগঠন। হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঐতিহ্য ও নৈতিক দায়িত্ব। উন্নত, আধুনিক ও একটি মানবিক কাপাসিয়া প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা সাধ্যমত কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়নের প্রাণভমরা হলো কৃষক সমাজ। যে কোন প্রকৃতির দুর্যোগ ও সমস্যায় তাদের পাশে থাকতে আমরা অঙ্গীকারাবদ্ধ। সাধারণ মানুষের জন্য ভবিষ্যতেও আমাদের মানবিক ও সেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By