সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ
কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় সেই ওসি প্রত্যাহার লাইভ চলাকালীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু বরিশালের অলিম্পিক সিমেন্ট বন্ধ ঘোষণা, দিশেহারা তিন শত শ্রমিক! কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত

ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

সীমু দা
রবিবার, ১৪ জুন, ২০২৬, ৫:০২ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95 %E0%A6%87%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে বাবার ওপর অভিমান করে অলী উল্লাহ (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার বাড়ি উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের এয়াজনগর গ্রামে। সে ওই গ্রামের মোস্তফার ছেলে।

শনিবার সকালে একটি মেহগনি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, অলী উল্লাহ দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিল। মাদকাসক্তির কারণে সে বেপরোয়া চলাফেরা করত। ১২ জুন শুক্রবার বিকেলে তার পিতা মোস্তফার কাছে মাদক সেবনের জন্য দুই হাজার পাঁচশত টাকা দাবি করে। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে অলী উল্লাহ চরম ক্ষিপ্ত ও রাগান্বিত হয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি।

১৩ জুন সকালে নিহতের ছোট চাচা মঞ্জু মিয়া বাড়ির পূর্ব পাশে একটি মেহগনি গাছের ডালে অলী উল্লাহর মরদেহ ঝুলতে দেখেন। তার ডাক চিৎকারে পরিবারের সদস্যরা সহ আশেপাশের লোকজন ছুটে এসে অলী উল্লাহকে গলায় ফাঁস দিয়ে মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। স্বজনদের ধারণা বাবার ওপর অভিমান করে রাতের যেকোনো সময় সে আত্মহত্যা করে। এই ঘটনায় নিহতের পিতা মোস্তফা ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সন্তানকে হারিয়ে পুরো পরিবার এখন গভীরভাবে শোকাহত।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By