সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ
কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় সেই ওসি প্রত্যাহার লাইভ চলাকালীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু বরিশালের অলিম্পিক সিমেন্ট বন্ধ ঘোষণা, দিশেহারা তিন শত শ্রমিক! কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত

বরগুনায় অনুষ্ঠিত হয়েছে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

সীমু দা
রবিবার, ১৪ জুন, ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%86%E0%A6%AA %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9C%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%87%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%AD%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%B6%E0%A7%8B%E0%A6%95%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82

রোববার (১৪ জুন) বরগুনা জেলা স্কুল প্রাঙ্গণে জেলা পর্যায়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ-এর তত্ত্বাবধানে এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোলা এবং বরগুনা ০১ আসনের সংসদ সদস্য অলি উল্লাহ এর পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল সাকুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিসেস তাসলিমা আক্তার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা জেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিসার (চলত দায়িত্ব) মোসাঃ শিরিন আকতার, আয়োজক কমিটির সদস্য ডাঃ মনিজা সহ প্রমুখ।

বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের বিকল্প নেই। দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কৃষি, পরিবেশ, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, রোবোটিক্স এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সমাধানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। দর্শনার্থীরা শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগ দেখে মুগ্ধতা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা বিকাশ, গবেষণামুখী শিক্ষা সম্প্রসারণ এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রকল্প মূল্যায়ন করা হয় এবং নির্বাচিত প্রকল্পগুলো পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানানো হয়।

প্রধান অতিথি মো. নুরুল ইসলাম মনি এমপি ভার্চুয়ালে বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনই আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার।

শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার নিরলসভাবে কাজ করছে।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By