সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ
কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় সেই ওসি প্রত্যাহার লাইভ চলাকালীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু বরিশালের অলিম্পিক সিমেন্ট বন্ধ ঘোষণা, দিশেহারা তিন শত শ্রমিক! কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত

ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারালেন সবাই

সীমু দা
সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%97%E0%A6%A4 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87

স্কাইডাইভার বহনকারী একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট রয়েছেন। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে বাটলার শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিমান পরিচালনাকারী প্রতিষ্ঠান স্কাইডাইভ কানসাস সিটি এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানে থাকা ১২ জনের সবাই প্রাণ হারিয়েছেন। নিহতদের স্বজনদের আনুষ্ঠানিকভাবে অবহিত না করা পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না।

মিসৌরি স্টেট হাইওয়ে প্যাট্রোল জানিয়েছে, কানসাস সিটি থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বাটলার মেমোরিয়াল বিমানবন্দরের কাছে দুর্ঘটনাটি ঘটে।

বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও বেটস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক ডেনিস জ্যাকবস জানান, এক ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ বিমানটি স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটের দিকে উড্ডয়ন করে। তবে উড্ডয়নের পর এটি পর্যাপ্ত উচ্চতায় উঠতে ব্যর্থ হয়। কিছুক্ষণ পর বিমানটি হঠাৎ বাম দিকে মোড় নেয় এবং রানওয়ে থেকে প্রায় ৩০০ গজ দূরে বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল প্যাসিফিক অ্যারোস্পেস ৭৫০এক্সএল মডেলের।

বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, এটি কোনো বাণিজ্যিক যাত্রীবাহী বিমান ছিল না। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা ইউএস প্যারাশুট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে প্রায় ৩৫ লাখ স্কাইডাইভ জাম্প সম্পন্ন হয়। এর মধ্যে স্কাইডাইভিং-সংশ্লিষ্ট ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছিল। সংশ্লিষ্টদের মতে, মিসৌরির এই দুর্ঘটনা সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী স্কাইডাইভিং বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By