সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ
কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় সেই ওসি প্রত্যাহার লাইভ চলাকালীন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু বরিশালের অলিম্পিক সিমেন্ট বন্ধ ঘোষণা, দিশেহারা তিন শত শ্রমিক! কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার বাহরাইন, কুয়েত মার্কিন ঘাঁটিতে ও হরমুজের দুটি জাহাজে ইরানের হামলা ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন হামলা ইরানে নতুন সামরিক অভিযান শেষ, দাবি মার্কিন বাহিনীর বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত

অর্থনীতি স্থিতিশীল করাই বাজেটের প্রধান চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

সীমু দা
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF %E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%93 %E0%A6%97%E0%A6%A3%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80

দেশের ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং পরবর্তী সময়ে তা সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়াই বর্তমান বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৫ জুন) অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সরকার এমন পদক্ষেপ গ্রহণ করছে, যাতে স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রায় কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। একই সঙ্গে তাদের ধীরে ধীরে স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়েই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হচ্ছে।

তিনি জানান, নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকর ও লক্ষ্যভিত্তিক করতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে সুবিধাভোগীরা প্রয়োজনীয় সহায়তা পাওয়ার পাশাপাশি নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নেও সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬ এর খসড়া সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটি চূড়ান্ত করেছে।

তিনি বলেন, কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি ছয় মাস অন্তর তৃতীয় পক্ষের মাধ্যমে এর কার্যক্রম মূল্যায়ন করা হবে। এতে প্রকৃত সুবিধাভোগীরা যেন সঠিকভাবে সহায়তা পান এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে, তা নিশ্চিত করা হবে।

সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়নে কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের সম্পৃক্ততা থাকবে না। জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারাই পুরো কার্যক্রম পরিচালনা করবেন।

সরকারের আশা, নতুন এই উদ্যোগ সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By