সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে—এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।
এই খবরে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণিও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি নিজের টাইমলাইনে গ্রেপ্তারের খবরসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে মাত্র একটি শব্দ লেখেন—‘মজা’। তার এই সংক্ষিপ্ত মন্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা ও নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়।
অনেকেই ধারণা করছেন, ২০২১ সালে ঢাকা বোট ক্লাব ঘটনার পর তার জীবনে তৈরি হওয়া আইনি জটিলতার প্রেক্ষাপট থেকেই তিনি এমন প্রতিক্রিয়া দিয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে পরীমণির পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ মে বেনজীর আহমেদ দেশ ছাড়েন বলে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়। তবে তিনি সে সময় কোন দেশে গিয়েছিলেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। এরপর থেকে তিনি প্রকাশ্যে অনুপস্থিত ছিলেন।
বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন। তার সময়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ঘিরে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনা তৈরি হয়, এবং ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র র্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);