মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন | Amar Bangla BANGLADESH বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

ইরানের সঙ্গে আলোচনার আহ্বান এরদোয়ানের

সীমু দা
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১:১৭ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%8F%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রকে আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টায় আঙ্কারা সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।


মঙ্গলবার (১৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এরদোয়ান এসব কথা বলেন। পরে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে ফোনালাপের বিষয়টি জানায়।


ফোনালাপে ইরান ও গাজা যুদ্ধের পাশাপাশি তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন দুই নেতা।


এরদোয়ান বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ জন্য দুই দেশের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর জোর দেন তিনি। শান্তি প্রতিষ্ঠার যেকোনো উদ্যোগে তুরস্ক সহযোগিতা করতে প্রস্তুত বলেও ট্রাম্পকে জানান এরদোয়ান।


ফোনালাপে গাজার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন, ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে যাওয়ার কথা থাকলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।


এরদোয়ান বলেন, গাজা শান্তি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে যাওয়ার প্রস্তুতির মধ্যেই ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর অভিযান আরও বেড়েছে। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের পাশাপাশি গাজার পুনর্গঠনেও তুরস্কের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।


তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, গাজায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং অঞ্চলটির পুনর্গঠনে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।


এর আগে রোববার (১৬ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, এ চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ঐক্য আরও জোরদার হচ্ছে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতাও বাড়ছে।


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে নতুন করে যখন কূটনৈতিক তৎপরতা চলছে, তখন এরদোয়ানের এই আহ্বানকে আঞ্চলিক শান্তি প্রচেষ্টায় তুরস্কের সক্রিয় ভূমিকার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়েও আঙ্কারার কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By