মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতার দাবিতে চার কারখানার শ্রমিকদের মানববন্ধন

সীমু দা
সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%95%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%AC%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A8

আশুলিয়ায় বন্ধ হয়ে যাওয়া চারটি পোশাক কারখানার বকেয়া বেতন, ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান না পাওয়ায় তারা এই কর্মসূচি পালন করেন।

সোমবার (১৮ মে) সকালে ঢাকা ইপিজেডের পুরাতন জোন গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বন্ধ হয়ে যাওয়া এক্টর স্পোর্টিং, সাউথ চায়না লিমিটেড, গোল্ডট্রেক্স গার্মেন্টস লিমিটেড এবং গোল্ডট্রেক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা জানান, গত বছরের শেষ দিকে কারখানাগুলো বন্ধ হয়ে গেলেও কর্তৃপক্ষ নিয়ম অনুযায়ী তাদের বকেয়া বেতন, ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধ করেনি। বিষয়টি নিয়ে ঢাকা ইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় শ্রমিকরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এক কর্মকর্তা অভিযোগ করে বলেন,গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কোম্পানি আমাদের কোনো বেতন দেয়নি। সে সময় ইপিজেড কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছিল, কোম্পানি বেতন না দিলে নির্ধারিত সময়ে তারা শ্রমিকদের পাওনা পরিশোধ করবে। কিন্তু ১ ডিসেম্বর হঠাৎ করেই কারখানা বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘদিন চাকরি করেও আমরা কোনো পাওনা পাইনি।

তিনি আরও বলেন, ইপিজেডের কর্মকর্তারা বলেছিলেন, কোম্পানির পাওনা আদায় হলে সরকারি নিয়ম অনুযায়ী এক মাসের মধ্যে শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা হবে। এরপর বহুবার যোগাযোগ করলেও তারা কোনো সুনির্দিষ্ট আশ্বাস দেয়নি। আমরা শ্রম মন্ত্রণালয়, বেপজা ও বিজিএমইএ বরাবর স্মারকলিপিও দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব পাইনি। প্রায় ১০ মাস ধরে শ্রমিকরা চরম অসহায় অবস্থায় রয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া এক শ্রমিক বলেন, “চাকরি হারিয়ে আমরা পরিবার নিয়ে খুব কষ্টে আছি। বাসা ভাড়া, সন্তানদের লেখাপড়ার খরচ কিছুই ঠিকমতো চালাতে পারছি না। বয়স বেশি হওয়ায় নতুন চাকরিও পাচ্ছি না। পাওনা টাকা পেলে অন্তত ছোটখাটো ব্যবসা করে সংসার চালাতে পারতাম। তাই দ্রুত আমাদের বকেয়া পরিশোধের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।

শ্রমিকরা দ্রুত তাদের সব বকেয়া পরিশোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য ইপিজেড কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানান



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By