মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

‘আমি এহন খেলা দেহুম কী দিয়া, বিশ্বকাপে ব্রাজিলের সাপোর্টার আমি’

সীমু দা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF %E0%A6%8F%E0%A6%B9%E0%A6%A8 %E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B9%E0%A7%81%E0%A6%AE %E0%A6%95%E0%A7%80 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF

‌‘আমি এহন খেলা দেহুম কী দিয়া? বিশ্বকাপে ব্রাজিলের সাপোর্টার আমি। সাপোর্টার অইলে কী করণ যাইবো, খেলা যদি সামনে আইয়ে? টিভি থাকবো চইল্যা (চালু), আমার থাহুন লাগবো চোখ বুনজাইয়া (বন্ধ করে)। কারণ অইলো আমার তো পেড ভাত নাই। আমি কী দিয়া খেলা দেহুমু? খেলা দেহুনের লাইগা মনের মধ্যে আর কোনো উৎসাহ নাই। যে আনন্দডা দিয়া (বোরো ধান) আমরা খেলা দেখতাম, এইডা কালবৈশাখে ভাসায়া লইয়া গেছে গা। আমরাতো অহন বেউপায় (নিরুপায়)।’

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে হাওরের ডুবে যাওয়া জমির সামনে দাঁড়িয়ে এভাবেই কথাগুলো বলছিলেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাসিন্দা চার সন্তানের জনক কৃষক সিরাজ মিয়া (৫১)।

সিরাজ মিয়া বলেন, ‘আমি প্রায় ২৫-৩০ বছর ধইরা ব্রাজিলের সাপোর্ট করি। ব্রাজিলতো পাঁচবার বিশ্বকাপ নিছে। পেলেরেও চিনতাম, রোনালদোরেও চিনতাম। আমরা গরিব মানুষ, অত নাম-টাম জানি না। যহন ব্রাজিলের খেলা অইতো, তখন বড় আগ্রহ লইয়া খেলা দেখতাম। আমি সবসময় ব্রাজিলের গঞ্জি পরি। চাষের কাজ করলেও হলুদ গঞ্জিই পরি। আমি ব্রাজিলের বড় ভক্ত।’

ক্ষোভ আর হতাশা নিয়ে তিনি বলেন, ‘শান্তিপুরের মাইনষ্যের মনে অহন আর শান্তি নাই, কালবৈশাখে সব শান্তি কাইড়া নিছে। বিশ্বকাপ থাকবো কিন্তু আমরা দেহুম কেমনে? আগেতো ধান তুলতাম, ঘরে ভাত থাকত। তখন আরাম কইরা খেলা দেখতাম। কেউ বড় টিভি কিনলে হেইখানেও যাইয়া খেলা দেখতাম। অহন তো নিজের ভাত জোগাড় করতেই কষ্ট, খেলা দেখমু কোন সময়?’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে কিশোরগঞ্জে প্রায় পাঁচ হাজার হেক্টর জমির বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে। দিন দিন তলিয়ে যাওয়া জমির পরিমাণ আরও বাড়ছে। এতে হাওরাঞ্চলের কৃষকদের মাঝে হতাশা ও হাহাকার বিরাজ করছে।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By