মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

অবরোধের ছয় দিনে ২১ ইরানি জাহাজ ফেরত পাঠাল মার্কিন বাহিনী

সীমু দা
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9B%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87 %E0%A7%A8%E0%A7%A7 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%A4 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80

ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের পর গত ছয় দিনে পারস্য উপসাগর, আরব সাগর ও হরমুজ প্রণালি থেকে অন্তত ২১টি বাণিজ্যিক জাহাজকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

এক্সে প্রকাশিত বার্তায় সেন্টকোম জানায়, অবরোধ কার্যকর হওয়ার পর থেকে আরব সাগর, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালি এলাকা থেকে এসব জাহাজকে ইরানের বিভিন্ন বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। জাহাজগুলো ইরানের বন্দর থেকে আন্তর্জাতিক গন্তব্যে রওনা হয়েছিল।

পোস্টে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার-এর একটি ছবিও প্রকাশ করা হয়। এতে বলা হয়, যুদ্ধজাহাজটি আরব সাগরে টহল দিচ্ছে।  

এর আগে, গত ১১ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত সংলাপ ব্যর্থ হওয়ার পরদিন ১২ এপ্রিল হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না আসে, তাহলে এই অবরোধ অব্যাহত থাকবে। কোনো জাহাজ ইরানি বন্দর ত্যাগ করে বাইরে যেতে পারবে না এবং হরমুজ প্রণালি ব্যবহার করে কোনো জাহাজ ইরানের বন্দরে প্রবেশ করতে পারবে না।

সূত্র: আনাদোলু এজেন্সি



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By