বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ
মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে’ : জেডি ভ্যান্স

সীমু দা
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8 %E2%80%98%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%81%E0%A6%9C %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF %E0%A6%AD%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভিন্ন এক পর্যায়’ শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সম্প্রতি বিমানযাত্রায় ‘নিউ ইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে জেডি ভ্যান্স জানান, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পরই এই সংঘাতের অবসান ঘটবে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নির্বাচনের সময়ের মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে’ ইসলামি প্রজাতন্ত্র ইরান।


সাক্ষাৎকারে মার্কিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার কথা উল্লেখ করে ভ্যান্স বলেন, ঠিক কখন এই সংঘাতের শুরু এবং কখন তার পরিসমাপ্তি ঘটবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ এখতিয়ার রাষ্ট্রপতির হাতেই রয়েছে।




চলমান সংঘাতে মার্কিন জনগণের মধ্যে কিছুটা অধৈর্য কাজ করার বিষয়টি স্বীকার করলেও ভ্যান্স দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কোনো ধরনের আক্রমণাত্মক সামরিক অভিযান চালাচ্ছে না। তাঁর ভাষ্যমতে, ইরানিরা মাঝেমধ্যে বাণিজ্যিক জাহাজে গুলিবর্ষণের মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটালেও সাধারণত তাতে সফল হতে পারছে না।


এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একাধিকবার বলেছেন যে, আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পার হলেই মূলত ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ঘটবে।




আমার বাঙলা/রাজীব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By