বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ
মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন

শান্তি ফেরাতে মধ্যস্থতা করবে চীন?

সীমু দা
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত চীন সফরের ঠিক আগে আবারও বেইজিং সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। স্থানীয় সময় আজ বুধবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর এটি বেইজিংয়ে আরাগচির দ্বিতীয় সফর।


এর আগে গত মে মাসেও ট্রাম্পের চীন সফরের ঠিক আগমুহূর্তে বেইজিং সফর করেছিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের এই সংঘাতে চীন শুরু থেকেই নিজেকে একটি নিরপেক্ষ পক্ষ হিসেবে তুলে ধরে যুদ্ধ থামানোর মধ্যস্থতার ভূমিকা পালনের চেষ্টা করে আসছে।


সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস (BRICS) জোটের সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যের সংকটে সদস্য দেশগুলোকে শান্তি প্রতিষ্ঠাতার ভূমিকা পালনের আহ্বান জানান। তবে সরাসরি মার্কিন-ইরান মধ্যস্থতার কোনো ঘোষণা না দিয়ে তিনি সংকট নিরসনে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য বজায় রাখার চার দফা রূপরেখা তুলে ধরেন।


নিউক্লিয়ার ফাইল ও নিষেধাজ্ঞা প্রসঙ্গ: বেইজিং সফরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও চীনের সঙ্গে আলোচনা করবেন আরাগচি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের চাপে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএ (IAEA)-এর বোর্ডে ইরানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর প্রস্তাব পাস হয়েছে। যদিও চীন ও রাশিয়া এর তীব্র বিরোধিতা করায় নিরাপত্তা পরিষদে বড় কোনো শাস্তিমূলক ব্যবস্থা পাস হওয়া নিয়ে সংশয় রয়েছে।


এদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইরানের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে। মার্কিন সরকারের নতুন নিষেধাজ্ঞার কারণে চীনভিত্তিক বিভিন্ন শোধনাগার ও কোম্পানিও চাপের মুখে পড়েছে। তবে এতকিছুর পরও মার্কিন অবরোধ এিড়িয়ে ইরান থেকে অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে প্রধান ক্রেতা হিসেবে বেইজিং নিজেদের স্বার্থ রক্ষায় অটল রয়েছে।




আমার বাঙলা/রাজীব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By