বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
নগর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ শাপলা চত্বর মামলায় ১১ আসামি ট্রাইব্যুনালে মহাসড়কে দুর্ঘটনায় হেফাজত আমিরের গাড়ি ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন মোহাম্মদপুরে পার্কিং করা বাসে আগুন উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা | Amar Bangla BANGLADESH এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু সরকারের সাত মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন ভালো সম্পর্কের স্বার্থে ভারতকে শেখ হাসিনাসহ আসামিদের ফেরতের আহ্বান ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH

‘ধুরন্ধর’ নিয়ে নীরবতা ভাঙলেন শাহরুখ

সীমু দা
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০২ অপরাহ্ন
%E2%80%98%E0%A6%A7%E0%A7%81%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%81%E0%A6%96

বলিউড বাদশাহ শাহরুখ খান বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় বাবার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে শাহরুখকন্যা সুহানা খানকে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভয় ভার্মা, রাঘব জুয়াল, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, অনিল কাপুরসহ আরও অনেকে।


এরই মধ্যে সামাজিক মাধ্যমে প্রশ্নোত্তর পর্বে অভিনেতা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমা নিয়ে নিজের মতামত জানিয়েছেন শাহরুখ খান।


এতদিন ‘ধুরন্ধর’ নিয়ে বলিউডের একাধিক তারকা প্রশংসা করলেও শাহরুখকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি। এবার সেই নীরবতা ভেঙে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ এবং এর দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নিয়ে কথা বললেন তিনি।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শাহরুখ। সেখানে এক ভক্ত তাঁকে সরাসরি প্রশ্ন করেন, ‘আপনি কি ধুরন্ধর দেখেছেন?’ জবাবে শাহরুখ লেখেন, ‘সিনেমার দুটো অংশই দারুণ লেগেছে। পুরো দলের কাজ অসাধারণ।’


এর আগে বলিউডের বেশ কয়েকজন তারকা ‘ধুরন্ধর’-এর প্রশংসা করেছেন। সিনেমাটির সাফল্যে মুগ্ধ হয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন অক্ষয় কুমার, করণ জোহর, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা, রিতেশ দেশমুখ, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, হৃতিক রোশন, অনুপম খের ও রাজকুমার রাওয়ের মতো তারকারা।


এ ছাড়া দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাম চরণ, আল্লু অর্জুন ও বিজয় দেবেরাকোন্ডাও সিনেমাটির কলাকুশলীদের প্রশংসা করেছেন। তবে এতদিন আলোচনায় ছিল শাহরুখ খানের প্রতিক্রিয়া। অবশেষে সেই প্রতিক্রিয়াও প্রকাশ্যে এলো।


উল্লেখ্য, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ২০২৫ সালের ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকেই সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলে। পরের বছর ১৯ মার্চ প্রেক্ষাগৃহে আসে এর দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। দ্বিতীয় কিস্তিটিও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By