সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

সীমু দা
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১২ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনিবার চীনের হুলুনবুইর শহরের মোকি ট্রেনিং গ্রাউন্ডে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুর্দান্ত এই জয়ে মহাদেশীয় আসরে নিজেদের ইতিহাসের সেরা পঞ্চম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি উপহার দেয় দুই দল। প্রথমার্ধে বাংলাদেশের মেয়েরা একাধিক গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের ঘাটতিতে সেগুলো কাজে লাগাতে পারেনি। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথম দুই কোয়ার্টার।


বিরতির পর ম্যাচের তৃতীয় কোয়ার্টারে অবশেষে ডেডলক ভাঙে বাংলাদেশ। পেনাল্টি স্ট্রোক থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক সারিকা রিমন।


এরপর চতুর্থ ও শেষ কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। দুর্দান্ত এক ফিল্ড গোলে দলের জয়কে আরও কাছে নিয়ে আসেন কনা আক্তার। ম্যাচের ৫৯তম মিনিটে একটি গোল শোধ করে মালয়েশিয়া। তবে শেষ মুহূর্তের সেই গোল শুধু ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।


পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা। চ্যালেঞ্জার পুলে চার ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে পুলসেরা হয় তারা।


পুল পর্বে চাইনিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকং চীনকে ৬-০ গোলে হারায় বাংলাদেশ। চার ম্যাচে প্রতিপক্ষের জালে ২২ গোল করলেও নিজেদের জালে কোনো গোল হজম করেনি দলটি।


তবে কোয়ার্টার ফাইনালে এলিট পুলের শক্তিশালী দল জাপানের কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। একই সঙ্গে ওই পরাজয়ের কারণে আগামী বছরের জুনিয়র বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগও হাতছাড়া হয়। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে জায়গা করে নিতে হলে সেমিফাইনালে ওঠা বাংলাদেশের জন্য বাধ্যতামূলক ছিল।


তবে বিশ্বকাপে খেলার আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি বাংলাদেশের। আগামী বছর মেয়েদের জুনিয়র হকি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হলে নতুন করে সুযোগ তৈরি হতে পারে লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।


নিয়ম অনুযায়ী, ভারত স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেলে এশিয়ার মহাদেশীয় কোটা থেকে পরবর্তী সেরা দল হিসেবে বাংলাদেশ জায়গা পেতে পারে। ফলে বাংলাদেশের মেয়েদের সামনে বিশ্বমঞ্চে অভিষেকের সম্ভাবনা এখনো পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


২০২৩ সালের আসরে নবম স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করেছিল বাংলাদেশ। এবার সেই অবস্থান পেছনে ফেলে ইতিহাসের সেরা পঞ্চম স্থান অর্জন করেছে দলটি।


ছয় ম্যাচে পাঁচ জয় ও মাত্র এক পরাজয়—এমন দুর্দান্ত পারফরম্যান্সে এবারের নারী জুনিয়র এশিয়া কাপ হকি শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By