সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

ইয়ামালকে সাবেক বার্সা তারকার সতর্কবার্তা

সীমু দা
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন
%E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BE %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE

আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। পুরস্কার ঘোষণার এখনও প্রায় দেড় মাস বাকি থাকলেও সম্ভাব্য বিজয়ী নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা এখন তুঙ্গে।


রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের পর এবার প্রকাশ্যেই নিজেকে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার হিসেবে তুলে ধরেছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। তবে তার এমন আত্মবিশ্বাসী মন্তব্য ভালোভাবে নেননি বার্সেলোনার সাবেক ডিফেন্ডার আবেলারদো ফার্নান্দেজ।


মুভিস্টার প্লাসের এক অনুষ্ঠানে ইয়ামাল বলেন, এবারের ব্যালন ডি’অরের দৌড়ে তার চোখে সেরা দুই খেলোয়াড় হলেন কিলিয়ান এমবাপ্পে ও তিনি নিজে। নিজের পারফরম্যান্স ও চলতি মৌসুমের সাফল্যের বিবেচনায় পুরস্কারটি পাওয়ার যোগ্য বলেও মনে করেন স্প্যানিশ এই তরুণ।


ইয়ামালের এমন মন্তব্যের সমালোচনা করেছেন আবেলারদো। তার মতে, নিজের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী থাকা দোষের কিছু নয়। তবে সেটি প্রকাশ্যে এভাবে বলা ঠিক হয়নি।


আবেলারদো বলেন, ‘তুমি এটা মনে করতেই পারো, কিন্তু প্রকাশ্যে বলা উচিত নয়। আমার কাছে বিষয়টি ভালো লাগেনি, কারণ এতে তোমাকে ভালোভাবে উপস্থাপন করা হয় না।’


সাবেক এই বার্সা তারকার মতে, ইয়ামাল চাইলে আরও সংযতভাবে নিজের দাবির কথা বলতে পারতেন। তিনি বলেন, ‘তুমি বলতে পারতে, আমি হয়তো শক্তিশালী প্রার্থীদের একজন। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কার কার হাতে উঠবে, সেটা তুমি নিশ্চিতভাবে জানো না।’


স্পেনের হয়ে ৫৪টি ম্যাচ খেলা আবেলারদো নিজের বক্তব্যের পক্ষে উদাহরণ হিসেবে লিওনেল মেসির কথাও উল্লেখ করেন। তার দাবি, এত বড় তারকা হয়েও মেসিকে কখনো প্রকাশ্যে নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে এমন মন্তব্য করতে শোনা যায়নি।


আবেলারদোর ভাষায়, ‘লামিনের এই কথাগুলো আমার পছন্দ হয়নি। আমি কখনো মেসিকে এমন বলতে শুনিনি, অথচ সে ছিল ফুটবলের ঈশ্বর।’


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By