গত জুলাই মাসে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে দ্বিগুণ বেশি এসেছে। এ নিয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ বিলের কথা জানালেন কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিক। একই সঙ্গে এটির সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি।
মানিক জানান, এবারই প্রথম তার বিল এসেছে ৭৮৮৪ টাকা! এর আগে প্রতি মাসে তার বিল ছিল ২৫০০ থেকে ৩০০০… বিস্তারিত